রংপুর ০১:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
জলঢাকায় দিনদুপুরে বাসাবাড়িতে চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট জলঢাকায় অবৈধ মজুতের ৪৬৪ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা সৈয়দপুরে পার্কে অসামাজিক কার্যক্রম বন্ধের দাবি জেলা প্রশাসকের কাছে এলাকাবাসীর লিখিত আবেদন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে এ্যাবের শ্রদ্ধা নীলফামারীতে প্রকৌশলীদের আলোচনা সভা ‘দেশের উন্নয়নে প্রকৌশলীদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে’ নীলফামারীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা জলঢাকায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জলঢাকায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  নজরুল বর্ষ উপলক্ষে নীলফামারীতে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে এ্যাবের শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)।
১ সেপ্টেম্বর ২০২৬ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান এ্যাবের নেতৃবৃন্দ। এ সময় শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করে তাঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে এ্যাবের আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন এবং সদস্য সচিব শোয়েব বাশরী হাবলুসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর প্রতিষ্ঠিত বিএনপি দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়ে আসছে।
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন। তাঁর রাজনৈতিক সংগ্রাম দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।
এ্যাব নেতৃবৃন্দ বলেন, দেশের উন্নয়ন, সুশাসন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় প্রকৌশলী সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশের মানুষের কল্যাণে তারা দায়িত্বশীল ভূমিকা পালন করতে অঙ্গীকারবদ্ধ।
পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Popular Post

জলঢাকায় দিনদুপুরে বাসাবাড়িতে চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে এ্যাবের শ্রদ্ধা

Update Time : ০২:৫৮:০১ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬