রংপুর ০৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
একাধিক নিকাহ রেজিস্ট্রার নিয়োগের প্রস্তাব বাতিলের দাবিতে কাজীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি জলঢাকায় জমি সংক্রান্ত ঘটনায় শ্রমিক দলের অফিস ভাঙচুর ও দখলের চেষ্টা থানায় লেখিত অভিযোগ ২৭ বছরেও আলোর মুখ দেখেনি ডোমার পৌরসভার ৮ এবং ৯নং ওয়ার্ডের বাসিন্দারা লালমনিরহাটে মাদ্রাসা শিক্ষককে মারধরের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন ন্যায্য মজুরি, প্রতিযোগিতামূলক বাংলাদেশ: তৈরি পোশাকশিল্পে কেন প্রয়োজন তিন-অঞ্চলভিত্তিক ন্যূনতম মজুির ড. এম. এ. মান্নান কেতকীবাড়ী ইউনিয়নের কাজিরহাটে ইজিবাইকের ধাক্কায় মাইলস্টোন কিন্ডারগার্টেন স্কুলের ৮ বছরের শিশু ওমর ফারুকের মৃত্যু জলঢাকায় আনন্দলোক ট্রাস্টের শিক্ষা উন্নয়ন কমিটির  আলোচনা সভা  নীলফামারী শিল্পকলায় রংপুরের এমপি রেজেকা সুলতানা ফেন্সির মতবিনিময় সভা সৈয়দপুরে বাসের ধাক্কায় সার ব্যবসায়ী নিহত জলঢাকায় নিয়মবহির্ভূতভাবে সার বিক্রি, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

নীলফামারীতে দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন বিষয়ক সেমিনার

Advertisement
‘কারিগরি শিক্ষা নিন, বদলে যাবে আপনার দিন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
Advertisement
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে নীলফামারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) নীলাচল সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
টিটিসির অধ্যক্ষ মো. মাসুদ রানার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মোহসিন।
সেমিনারে বক্তারা বলেন, বিদেশে যাওয়ার আগে প্রয়োজনীয় কারিগরি দক্ষতা অর্জনের পাশাপাশি বৈধ অভিবাসন প্রক্রিয়া সম্পর্কে সঠিক তথ্য জানা অত্যন্ত জরুরি। দক্ষতা অর্জনের মাধ্যমে বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি প্রতারণা ও নানা ধরনের ঝুঁকি থেকে নিরাপদ থাকা সম্ভব।
বক্তারা আরও বলেন, দক্ষ জনশক্তি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই বিদেশগামীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা এবং নিরাপদ ও বৈধ পথে বিদেশ যাওয়ার বিষয়ে সচেতনতা বাড়ানো প্রয়োজন।
সেমিনারে বিভিন্ন দেশে গমনকারী ১৩০ জন নারী ও পুরুষ অংশগ্রহণ করেন।

Advertisement
Advertisement

Popular Post

একাধিক নিকাহ রেজিস্ট্রার নিয়োগের প্রস্তাব বাতিলের দাবিতে কাজীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

নীলফামারীতে দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন বিষয়ক সেমিনার

Update Time : ০১:৫৯:১২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬