• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন |
  • English Version
Headline :
নীলফামারীবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন জেলা পরিষদ প্রশাসক শামীম নীলফামারীবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন জেলা পরিষদ প্রশাসক শামীম নীলফামারীতে অসহায় দুস্থ মানুষের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ জলঢাকার ডালিয়া রোডে অটোচালকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা লালমনিরহাট সীমান্তে বেড়া নির্মাণের চেষ্টায় বিএসএফকে বাধা দিল বিজিবি নীলফামারীতে জেলা পরিষদের উদ্যোগে মসজিদ-মাদ্রাসায় সিলিং ফ্যান বিতরণ দুই কর্মকর্তার যোগসাজশে সরকারের দেড় কোটি টাকার ক্ষতির দাবি নীলফামারীতে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপনী রবীন্দ্র-নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে নীলফামারীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ভূমি সেবা অটোমেশনে হয়রানি কমবে, বাড়বে স্বচ্ছতা : জেলা প্রশাসক

ডিমলায় হামে আক্রান্ত হয়ে ১১ দিন বয়সী শিশুর মৃত্যু

জয়নাল আবেদীন হিরো, স্টাফ রির্পোটার / ২০২ Time View
Update : মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

জয়নাল আবেদীন হিরো : নীলফামারীর ডিমলা উপজেলায় হাম রোগে আক্রান্ত হয়ে আফরিন জান্নাত নামে ১১ দিন বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৫ এপ্রিল) ভোর ৫টার দিকে রংপুর মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

​মৃত শিশুটি উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের চাবুলের টারী (ক্লিনিক পাড়া) এলাকার আবু বকর সিদ্দিকের মেয়ে।

​হাসপাতাল ও পারিবারিক সূত্র জানায়, হামের উপসর্গ নিয়ে গত শনিবার (৪ এপ্রিল) সকালে শিশুটিকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের (রেফার) পরামর্শ দেন। পরে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোরে তার মৃত্যু হয়।

​নীলফামারীর সিভিল সার্জন ডা. মো. আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জেলায় এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ছয়জন শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আক্রান্ত শিশুদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ সতর্ক অবস্থানে রয়েছে। তিনি আরও উল্লেখ করেন, জেলায় হামে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা এটিই প্রথম।

​এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের দ্রুত টিকা দান ও উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category