রংপুর ০৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
ছাত্রদল নেতা দিপুর উন্নত চিকিৎসায় এগিয়ে এলেন প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন আলিয়া মাদ্রাসার মাঠ সংকোচনের প্রতিবাদ,কমিটি পুনর্গঠনের দাবি  রেড ক্রিসেন্টের উদ্যোগে ডোমারে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান মেধাবী শিক্ষার্থী রাকিবের মরদেহ মিললো নীলফামারীর ডিমলায় জলঢাকায় ৩৮ বছর শিক্ষকতার পর অবসর, রেজাউল করিমকে বিদায় সংবর্ধনা জলঢাকায় শিক্ষক রেজাউল করিম খাঁনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নবাগত জেলা প্রশাসকের সঙ্গে নীলফামারীর সাংবাদিকদের মতবিনিময় ডোমারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

জলঢাকা দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন : সাইদুল আলম সভাপতি ও আসাদুজ্জামান মিঠু সম্পাদক

  • আবেদ আলী
  • Update Time : ১১:৪৮:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • ৩০৩ Time View

আবেদ আলী: নীলফামারীর জলঢাকায় দীর্ঘদিনের জল্পনা-কল্পনা ও নানা আলোচনার অবসান ঘটিয়ে উৎসবমুখর পরিবেশে সাব-রেজিস্ট্রার অফিস দলিল লেখক সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে সাইদুল আলম সভাপতি ও আসাদুজ্জামান মিঠু সম্পাদক এবং সাংগঠনিক পদে মোনাব্বুল হক নির্বাচিত হয়েছেন।

​সোমবার (১১ মে) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সাব-রেজিস্ট্রার অফিস প্রাঙ্গণে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। ১০২ জন ভোটারের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে এই নির্বাচন সম্পন্ন হয়।
মোট ৪টি পদে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। গণনা শেষে ঘোষিত ফলাফল অনুযায়ী বিজয়ীরা হলেন,

​সভাপতি, সাইদুল আলম, ​সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক মোনাব্বুল হক এবং সদস্য আবুল কাশেম, অহিদুজ্জামান, জাহাঙ্গীর আলম, আবুল কালাম আজাদ ও হাসিবুল ইসলাম।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন জলঢাকা উপজেলা সাব-রেজিস্ট্রার সিরাজুল ইসলাম। নির্বাচন পরবর্তী এক প্রতিক্রিয়ায় তিনি জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচনী পরিবেশ ছিল অত্যন্ত চমৎকার। সকলের সহযোগিতায় আমরা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পেরেছি।

​উল্লেখ্য যে, দীর্ঘদিন ধরে স্থানীয় দলিল লেখক সমিতির অভ্যন্তরীণ দলাদলি ও নানা পক্ষের রেষারেষি থাকলেও, এবারের নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সমাধান আসায় সাধারণ ভোটার ও সংশ্লিষ্ট মহলে স্বস্তি ফিরে এসেছে। নবনির্বাচিত কমিটি দলিল লেখকদের স্বার্থ রক্ষা ও দাপ্তরিক কাজে স্বচ্ছতা আনবে বলে ভোটাররা আশাবাদ ব্যক্ত করেছেন।

Popular Post

ছাত্রদল নেতা দিপুর উন্নত চিকিৎসায় এগিয়ে এলেন প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন

জলঢাকা দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন : সাইদুল আলম সভাপতি ও আসাদুজ্জামান মিঠু সম্পাদক

Update Time : ১১:৪৮:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬