
আবেদ আলী: নীলফামারীর জলঢাকায় দীর্ঘদিনের জল্পনা-কল্পনা ও নানা আলোচনার অবসান ঘটিয়ে উৎসবমুখর পরিবেশে সাব-রেজিস্ট্রার অফিস দলিল লেখক সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে সাইদুল আলম সভাপতি ও আসাদুজ্জামান মিঠু সম্পাদক এবং সাংগঠনিক পদে মোনাব্বুল হক নির্বাচিত হয়েছেন।
সোমবার (১১ মে) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সাব-রেজিস্ট্রার অফিস প্রাঙ্গণে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। ১০২ জন ভোটারের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে এই নির্বাচন সম্পন্ন হয়।
মোট ৪টি পদে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। গণনা শেষে ঘোষিত ফলাফল অনুযায়ী বিজয়ীরা হলেন,
সভাপতি, সাইদুল আলম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক মোনাব্বুল হক এবং সদস্য আবুল কাশেম, অহিদুজ্জামান, জাহাঙ্গীর আলম, আবুল কালাম আজাদ ও হাসিবুল ইসলাম।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন জলঢাকা উপজেলা সাব-রেজিস্ট্রার সিরাজুল ইসলাম। নির্বাচন পরবর্তী এক প্রতিক্রিয়ায় তিনি জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচনী পরিবেশ ছিল অত্যন্ত চমৎকার। সকলের সহযোগিতায় আমরা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পেরেছি।
উল্লেখ্য যে, দীর্ঘদিন ধরে স্থানীয় দলিল লেখক সমিতির অভ্যন্তরীণ দলাদলি ও নানা পক্ষের রেষারেষি থাকলেও, এবারের নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সমাধান আসায় সাধারণ ভোটার ও সংশ্লিষ্ট মহলে স্বস্তি ফিরে এসেছে। নবনির্বাচিত কমিটি দলিল লেখকদের স্বার্থ রক্ষা ও দাপ্তরিক কাজে স্বচ্ছতা আনবে বলে ভোটাররা আশাবাদ ব্যক্ত করেছেন।
আবেদ আলী 



















