• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন |
  • English Version
Headline :
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ডোমারে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি জলঢাকায় ঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলেন আদালত  জলঢাকায় সাপের কামড়ে একজনের মৃত্যু  নীলফামারীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ নীলফামারীতে সড়কে চাঁদাবাজি ও অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন ডোমারে ক্যাশলেস ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন উপজেলার সোনারায় ইউনিয়নে এসডিএফ কর্তৃক মার্কেট সেডের শুভ উদ্বোধন জলঢাকায় কলেজ ছাত্র পিয়েল হত্যার বিচারের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন বিজিবিতে সুবেদার মেজর পদে পদোন্নতি পেলেন মোবারক হোসেন (লিটন)

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ডোমারে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত

মোসাদ্দেকুর রহমান সাজু,স্টাফ রিপোর্টার, ডোমার নীলফামারী / ৫৯ Time View
Update : সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

মোসাদ্দেকুর রহমান সাজু, স্টাফ রিপোর্টার, ডোমার নীলফামারীঃ নীলফামারী জেলার জলঢাকা-ডোমার মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই পরিবারের মা ও দুই সন্তানসহ চারজন নিহত হয়েছে। এ সময় আহত অবস্থায় সাইদুল নামে এক ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।

রবিবার ১২ জুলাই দুপুর আড়াইটার দিকে উপজেলার মটুকপুর ইউনিয়নের নদীয়াপাড়া এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে।

একই পরিবারের তিনজনের নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলো, নদীয়া পাড়া এলাকার প্রদীপ রায়ের স্ত্রী প্রতিমা রানী(২৮) ও তার দুই সন্তান বিপাসা রানী(৮) এবং যাদব(৫)। এ সময় মিথিলা চালক পরিমল চন্দ্রও (৩৬) নিহত হন। নিহত পরিমল নদীয়াপাড়া এলাকার অলি বর্মনের ছেলে।

স্থানীয়রা বলেন,  দুপুরের দিকে জলঢাকা থেকে ডোমার গামী একটি ট্রাক পেছন থেকে যাত্রীবাহী মিথিলাকে ধাক্কা দেয়। এসময় মিথিলা চালক পরিমলসহ দুই শিশু ও তাদের মা ঘটনাস্থলেই মারা যায়। আহত সাইদুল নামে একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

এ ঘটনায় রমজান আলী নামে এক ব্যক্তি বলেন, হঠাৎ করেই ট্রাকটি মিথিলার উপর আছড়ে পরে। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যায়। আর দুজনকে আমরা উদ্ধার করে বোড়াগাড়ী হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই তারা সেখানে মৃত্যু বরণ করেন। তবে স্থানীয়রা আরো বলেন, এই রাস্তাটি চিকন হওয়ার কারনে প্রতি নিয়ত এখানে প্রানহানীর মতো দুর্ঘটনা ঘটছে।  রাস্তাটি দ্রুত প্রশস্ত করা না হলে দুর্ঘটনা আরো বাড়তেই থাকবে।

নিহত প্রতিমার ননদ বাসন্তী রানী বলেন,বৌদির পিসির ছেলের বিয়েতে বোড়াগাড়ীর শিয়ালডাঙ্গী যাওয়ার পথে ট্রাকের চাকায় পিষ্ট হযে বৌদি ও দুই ভাতিজা-ভাজতি মারা যায়।

মডেল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর মেডিকেল অফিসার ডা:মাহমুদুল হাসান বলেন, দুইজন শিশু এখানে আসার পর মারা যায়।  আর দুজনকে মৃত অবস্থায় এখানে নিয়ে আসা হয়েছে।

এবিষয়ে, ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল্লাহ হাবিব চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। লাশ পরিবারের কাছে আইনী প্রক্রিয়া শেষে হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিবারের লোকজন দাহ শেষে মামলা করবেন বলেও তিনি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category