
আবেদ আলী
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাইদার রহমান বুলু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সহ-সাধারণ সম্পাদক তহমিদার রহমান মিলন। গোলমুন্ডা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুর রউফ আদুর সভাপতিত্বে অনুষ্ঠিত
এই আয়োজনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কাঁঠালি ইউনিয়ন সভাপতি হাবিবুর রহমান এবং শৌলমারী ইউনিয়ন সভাপতি ফারুক হোসেন দুলাল।
বক্তারা পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের উন্নয়নে তাঁর নেওয়া বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, এরশাদ আমলের উন্নয়ন ও সংস্কারমূলক কার্যক্রম আজও এ দেশের মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে। তাঁর আদর্শকে ধারণ করে জাতীয় পার্টিকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে গোলনা ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ও খুটামারা ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মতিনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
আবেদ আলী 









