রংপুর ০৬:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
ছাত্রদল নেতা দিপুর উন্নত চিকিৎসায় এগিয়ে এলেন প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন আলিয়া মাদ্রাসার মাঠ সংকোচনের প্রতিবাদ,কমিটি পুনর্গঠনের দাবি  রেড ক্রিসেন্টের উদ্যোগে ডোমারে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান মেধাবী শিক্ষার্থী রাকিবের মরদেহ মিললো নীলফামারীর ডিমলায় জলঢাকায় ৩৮ বছর শিক্ষকতার পর অবসর, রেজাউল করিমকে বিদায় সংবর্ধনা জলঢাকায় শিক্ষক রেজাউল করিম খাঁনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নবাগত জেলা প্রশাসকের সঙ্গে নীলফামারীর সাংবাদিকদের মতবিনিময় ডোমারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের নাম ব্যবহার করে নতুন বিদ্যালয় চালু করার অভিযোগে সংবাদ সম্মেলন

মোসাদ্দেকুর রহমান সাজু, স্টাফ রিপোর্টার, ডোমার নীলফামারীঃ নীলফামারীর ডোমার উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটিতে অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের নাম ব্যবহার করে একই নামে নতুন আরেকটি প্রতিবন্ধী বিদ্যালয় স্থাপনের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার ৪ আগস্ট সকাল ১১টায় চিলাহাটি বসুনিয়া পাড়ায় অবস্থিত বিদ্যালয়ের অফিস কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফরিদ হোসেন লিখিত বক্তব্যে জানান, রান ডেভেলপমেন্ট সোসাইটি (আরডিএস)-এর সহযোগিতায় বিগত ২০১৫ইং সালের ১লা জানুয়ারী চিলাহাটি অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়টি স্থাপিত হয়। যাহার রেজিস্ট্রেশন নম্বর: এস-১২৭৩০ (৫০৯৬৯১), বিদ্যালয়টিতে বর্তমানে প্রায় শতাধিক অটিজম ও প্রতিবন্ধী শিক্ষার্থী পড়াশোনা করছে। দীর্ঘদিন ধরে শিক্ষক-শিক্ষিকা ও সংশ্লিষ্টদের প্রচেষ্টায় বিদ্যালয়টি পরিচালিত হয়ে আসছিল। সম্প্রতি একটি পক্ষ উক্ত বিদ্যালয়টির নাম ব্যবহার করে অন্যত্র একই নামে আরেকটি প্রতিষ্ঠান চালুর অপচেষ্টায় লিপ্ত রয়েছেন বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, বিদ্যালয়ের সাবেক এক-দুজন শিক্ষক, বিদ্যালয়টির শিক্ষার্থী ও অভিভাবকদের বিভ্রান্ত করে ভুল বুঝিয়ে ফিউচার প্রি-ক্যাডেট স্কুলে একই নামে নতুন প্রতিষ্ঠান পরিচালনার উদ্যোগ নিয়েছেন‌ এবং সেখানে এই বিদ্যালয়টির শিক্ষার্থীদের নিয়ে যাওয়া হচ্ছে। এতে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং প্রতিষ্ঠিত বিদ্যালয়টির সুনাম ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।

সংবাদ সম্মেলনে বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, নতুন প্রতিবন্ধী বিদ্যালয় প্রতিষ্ঠায় তাদের কোন রকম আপত্তি নেই। তবে আমাদের বিদ্যমান চিলাহাটি অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের নাম ব্যবহার করে নতুন প্রতিষ্ঠান পরিচালনা করা থেকে বিরত থাকতে হবে।
সংবাদ সম্মেলনের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তা ও প্রশাসনের কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অটিজম ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের অভিভাবকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Popular Post

ছাত্রদল নেতা দিপুর উন্নত চিকিৎসায় এগিয়ে এলেন প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন

অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের নাম ব্যবহার করে নতুন বিদ্যালয় চালু করার অভিযোগে সংবাদ সম্মেলন

Update Time : ০৫:৫৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬