রংপুর ০৬:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
আলিয়া মাদ্রাসার মাঠ সংকোচনের প্রতিবাদ,কমিটি পুনর্গঠনের দাবি  রেড ক্রিসেন্টের উদ্যোগে ডোমারে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান মেধাবী শিক্ষার্থী রাকিবের মরদেহ মিললো নীলফামারীর ডিমলায় জলঢাকায় ৩৮ বছর শিক্ষকতার পর অবসর, রেজাউল করিমকে বিদায় সংবর্ধনা জলঢাকায় শিক্ষক রেজাউল করিম খাঁনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নবাগত জেলা প্রশাসকের সঙ্গে নীলফামারীর সাংবাদিকদের মতবিনিময় ডোমারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত নীলফামারীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

নজরুল স্মৃতি ক্রিকেট একাডেমীর মাসব্যাপী প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

:নজরুল স্মৃতি ক্রিকেট একাডেমী, নীলফামারীর আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থা, নীলফামারীর সহযোগিতায় আয়োজিত মাসব্যাপী ক্রিকেট প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান। তিনি প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজ নুজহাত তাসনীম আওন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু মো. সোয়েম, জেলার ক্রীড়াবিদ, প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। তিনি নিয়মিত ক্রীড়াচর্চার মাধ্যমে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও দলগত মনোভাব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠির শেষে মাসব্যাপী প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

Popular Post

আলিয়া মাদ্রাসার মাঠ সংকোচনের প্রতিবাদ,কমিটি পুনর্গঠনের দাবি 

নজরুল স্মৃতি ক্রিকেট একাডেমীর মাসব্যাপী প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

Update Time : ০১:০৩:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬