রংপুর ০৬:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
ছাত্রদল নেতা দিপুর উন্নত চিকিৎসায় এগিয়ে এলেন প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন আলিয়া মাদ্রাসার মাঠ সংকোচনের প্রতিবাদ,কমিটি পুনর্গঠনের দাবি  রেড ক্রিসেন্টের উদ্যোগে ডোমারে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান মেধাবী শিক্ষার্থী রাকিবের মরদেহ মিললো নীলফামারীর ডিমলায় জলঢাকায় ৩৮ বছর শিক্ষকতার পর অবসর, রেজাউল করিমকে বিদায় সংবর্ধনা জলঢাকায় শিক্ষক রেজাউল করিম খাঁনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নবাগত জেলা প্রশাসকের সঙ্গে নীলফামারীর সাংবাদিকদের মতবিনিময় ডোমারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

সৈয়দপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন  উপজেলা প্রশাসনের

জয়নাল আবেদীন হিরো,স্টাফ রিপোর্টারঃ দিনব্যাপী নানা আয়োজনে বুধবার (৫ আগস্ট) সৈয়দপুরে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি পালন করেছে উপজেলা প্রশাসন। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনও পালন করে দিবসটি। উপজেলা প্রশাসন আয়োজিত দিবসের কর্মসূচির মধ্যে ছিল সকালে শহরের হাতিখানা কবরস্থানে শহিদ সাজ্জাদ হোসেনের কবরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া পাঠ, জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, জুলাই আন্দোলনের ওপর আলোকচিত্র প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন, সকল ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, হাসপাতাল, এতিমখানা,সরকারি শিশু পুনর্বাসন কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রচনা,আবৃত্তি,পুরস্কার বিতরণ ও আলোচনা সভা।

সকালে দিবসের তাৎপর্য তুলে ধরে সৈয়দপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা। অনুষ্ঠানে বক্তব্য দেন নীলফামারী -৪ আসনের সংসদ সদস্য আব্দুল মুনতাকিম, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সহ সভাপতি এ্যাডভোকেট. এস এম ওবায়দুর রহমান ও সুমিত কুমার আগরওয়ালা, সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, সৈয়দপুর উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির শফিকুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাযহারুল ইসলাম, পৌর জামায়াতের আমির শরফুদ্দিন খান, সৈয়দপুর প্রেস ক্লাবের আহবায়ক শওকত হায়াত শাহ, জাতীয় নাগরিক পার্টির পৌর আহবায়ক জাবেদ আত্তারী, সৈয়দপুর উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা প্রমুখ।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান শহিদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরআগে সকালে শহরের হাতিখানা কবরস্থানে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ সাজ্জাদ হোসেনের কবরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সেখানে সাজ্জাদ হোসেনসহ জুলাই গণঅভ্যুত্থানে সকল শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাব্বির হোসেন, শহিদ সাজ্জাদ হোসেনের পিতা আলমগীর হোসেনসহ বিএনপি, জামায়াত সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Popular Post

ছাত্রদল নেতা দিপুর উন্নত চিকিৎসায় এগিয়ে এলেন প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন

সৈয়দপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন  উপজেলা প্রশাসনের

Update Time : ০৩:৩৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬