রংপুর ০৬:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
ছাত্রদল নেতা দিপুর উন্নত চিকিৎসায় এগিয়ে এলেন প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন আলিয়া মাদ্রাসার মাঠ সংকোচনের প্রতিবাদ,কমিটি পুনর্গঠনের দাবি  রেড ক্রিসেন্টের উদ্যোগে ডোমারে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান মেধাবী শিক্ষার্থী রাকিবের মরদেহ মিললো নীলফামারীর ডিমলায় জলঢাকায় ৩৮ বছর শিক্ষকতার পর অবসর, রেজাউল করিমকে বিদায় সংবর্ধনা জলঢাকায় শিক্ষক রেজাউল করিম খাঁনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নবাগত জেলা প্রশাসকের সঙ্গে নীলফামারীর সাংবাদিকদের মতবিনিময় ডোমারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

জলঢাকায় জাতীয়তাবাদী জুলাই যোদ্ধা’র আয়োজনে ৩৬ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি পালিত

  • আবেদ আলী
  • Update Time : ০৯:৪৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ৮২ Time View

নীলফামারীর জলঢাকায় ‘৩৬ জুলাই’ ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আলোচনা সভা ও সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। ‘জাতীয়তাবাদী জুলাই যোদ্ধা’র আয়োজনে গত বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধায় জলঢাকার জিরো পয়েন্ট চত্বরে এই কর্মসূচি পালিত হয়।

​জাতীয়তাবাদী জুলাই যোদ্ধা জলঢাকা উপজেলার ফারুক আলমের সভাপতিত্বে এবং ওমর ফারুক (ছোট বাবু) ও আবু তোরাব ইমনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জলঢাকা পৌরসভার সাবেক মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী (কমেট)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জলঢাকা পৌর বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব রশিদুল ইসলাম বাঙ্গালী।

​অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব শাহিনুর হক বাবু। এছাড়া বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব ইউনুছ আলী ও যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ, উপজেলা জাসাস-এর আহ্বায়ক সুলতান মাহমুদ ও সদস্য সচিব আবেদ আলী এবং উপজেলা ছাত্রদলের সভাপতি মমতাজুল ইসলাম মিঠু।

​বক্তারা জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং দেশে গণতন্ত্র ও সাম্য প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

​আলোচনা সভা শেষে এক আকর্ষণীয় সাংস্কৃতিক ও সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়, যেখানে স্থানীয় শিল্পীরা মনোমুগ্ধকর গান পরিবেশন করেন। অনুষ্ঠানে জলঢাকা উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন।

Popular Post

ছাত্রদল নেতা দিপুর উন্নত চিকিৎসায় এগিয়ে এলেন প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন

জলঢাকায় জাতীয়তাবাদী জুলাই যোদ্ধা’র আয়োজনে ৩৬ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি পালিত

Update Time : ০৯:৪৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬