রংপুর ১০:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
সৈয়দপুরে শ্রজীনাসের রজতজয়ন্তীতে নারী উদ্যোক্তাদের সম্মাননা প্রদান বিচার বিলম্বিত মানেই বিচার থেকে বঞ্চিত নীলফামারীতে জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত শৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও পেশাদারিত্বের ওপর গুরুত্বারোপ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে আইইবিতে আলোচনা সভা ও স্মরণিকা উন্মোচন জলঢাকায় ব‍্যাবসায়িকে মারধর করে লুটপাট ও বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ! গ্রেফতার ১ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্মভিত্তিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করবে জাসাস ডোমারে ক্যান্সার রোগে আক্রান্ত কমিলাকে বাচাঁতে সাহায্যের হাত বাড়িয়েছেন তার পরিবার চকরিয়া ও পেকুয়ায় এমএসআই সংস্থার উদ্যোগে ২৪০০ বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ আওয়ামী সন্ত্রাসীদের বিচার দাবিতে নীলফামারীতে জুলাই যোদ্ধাদের বিক্ষোভ মিছিল জলঢাকায় জাতীয়তাবাদী জুলাই যোদ্ধা’র আয়োজনে ৩৬ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি পালিত

নীলফামারীতে জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত শৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও পেশাদারিত্বের ওপর গুরুত্বারোপ

পুলিশ সদস্যদের শৃঙ্খলা, পরিচ্ছন্নতা, পোশাকের সঠিক ব্যবহার ও পেশাদারিত্ব নিশ্চিত করতে নীলফামারী জেলা পুলিশের উদ্যোগে কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ আগস্ট) সকাল ৯টায় নীলফামারী পুলিশ লাইন্সের ড্রিল শেডে অনুষ্ঠিত এ কিট প্যারেডে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার ও ফোর্স সদস্যরা অংশগ্রহণ করেন।
কিট প্যারেডে অভিবাদন গ্রহণ ও পুলিশ সদস্যদের কিট সামগ্রী পরিদর্শন করেন নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহসিন। এ সময় তিনি পুলিশ সদস্যদের ব্যবহৃত কিট সামগ্রীর মান, যথাযথ ব্যবহার ও পরিষ্কার-পরিচ্ছন্নতা পর্যবেক্ষণ করেন। পরিদর্শনের ভিত্তিতে সংশ্লিষ্ট সদস্যদের জিএস মার্ক প্রদান করা হয়।
এছাড়া যেসব পুলিশ সদস্যের কিট সামগ্রী পাওনা রয়েছে, তাদের সংশ্লিষ্ট অফিস থেকে প্রয়োজনীয় কিট সামগ্রী সংগ্রহ করার নির্দেশ দেন অতিরিক্ত পুলিশ সুপার।
কিট পরিদর্শন শেষে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার কোনো বিকল্প নেই। ড্রেস রুলস যথাযথভাবে মেনে পোশাক পরিধান, নিয়মিত পিটি-প্যারেডে অংশগ্রহণ, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং খেলাধুলার মাধ্যমে শারীরিক সক্ষমতা ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
একই সঙ্গে জনগণের সেবায় আরও আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান অতিরিক্ত পুলিশ সুপার মোহসিন।
কিট প্যারেডে সহকারী পুলিশ সুপার (প্রবিঃ) জ্যোতির্ময় ঘোষ, সহকারী পুলিশ সুপার (প্রবিঃ) মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ খান, আরআই, পুলিশ লাইন্স নীলফামারীসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা উপস্থিত ছিলেন।
Popular Post

সৈয়দপুরে শ্রজীনাসের রজতজয়ন্তীতে নারী উদ্যোক্তাদের সম্মাননা প্রদান

নীলফামারীতে জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত শৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও পেশাদারিত্বের ওপর গুরুত্বারোপ

Update Time : ০৩:৩৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬