রংপুর ০৭:০০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
জলঢাকায় ১৪৭ বোতল ভারতীয় স্ক্রাফ সিরাপ সহ আটক তিন  রেল কর্মকর্তার সঙ্গে হাতাহাতির প্রতিবাদে চিলাহাটিতে মানববন্ধন খাল খনন প্রকল্পে প্রশংসনীয় অবদান রাখায় ইউএনও শায়লা সাঈদ তম্বীসহ ৮৩ জনকে সংবর্ধনা প্রদান করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৈয়দপুরে শ্রজীনাসের রজতজয়ন্তীতে নারী উদ্যোক্তাদের সম্মাননা প্রদান বিচার বিলম্বিত মানেই বিচার থেকে বঞ্চিত নীলফামারীতে জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত শৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও পেশাদারিত্বের ওপর গুরুত্বারোপ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে আইইবিতে আলোচনা সভা ও স্মরণিকা উন্মোচন জলঢাকায় ব‍্যাবসায়িকে মারধর করে লুটপাট ও বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ! গ্রেফতার ১ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্মভিত্তিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করবে জাসাস ডোমারে ক্যান্সার রোগে আক্রান্ত কমিলাকে বাচাঁতে সাহায্যের হাত বাড়িয়েছেন তার পরিবার

রেল কর্মকর্তার সঙ্গে হাতাহাতির প্রতিবাদে চিলাহাটিতে মানববন্ধন

মোসাদ্দেকুর রহমান সাজু, স্টাফ রিপোর্টার, ডোমার নীলফামারীঃ রাজশাহী রেলওয়ে স্টেশনে সিল্ক সিটি আন্তঃনগর ট্রেনে রেলওয়ের চিফ কমার্শিয়াল অফিসার আহসান উল্লাহ ভূঁইয়ার সঙ্গে এক যাত্রীর বাকবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতির ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী নীলফামারীর ডোমার উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি রেলওয়ে স্টেশনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১০ আগস্ট সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চিলাহাটি রেলওয়ে স্টেশনের কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্টেশনের কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় ১৫ থেকে ২০ জন অংশ নেন।
মানববন্ধনে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা তাদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান। একই সঙ্গে দায়িত্ব পালনকালে কোনো কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে অসদাচরণ, বাকবিতণ্ডা কিংবা হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন চিলাহাটি রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রুহুল আমিন, সহকারী স্টেশন মাস্টার হায়দার আলী, হেড বুকিং কাওসার আলী, বুকিং সহকারী নাসির উদ্দীন, বুকিং সহকারী নাসরিন আক্তারসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।
এসময় রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীরা বলেন, দায়িত্ব পালনরত অবস্থায় তাদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। কর্মক্ষেত্রে কোনো কর্মকর্তা-কর্মচারীর ওপর হামলা, অসদাচরণ বা দায়িত্ব পালনে বাধা দেওয়ার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনায় দ্রুত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
উল্লেখ্য যে, গত ৭ আগস্ট রাজশাহী রেলওয়ে স্টেশনে সিল্ক সিটি আন্তঃনগর ট্রেনে টিকিট চেকিংকে কেন্দ্র করে রেলওয়ের চিফ কমার্শিয়াল অফিসার আহসান উল্লাহ ভূঁইয়ার সঙ্গে এক যাত্রীর বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে বলে জানা যায়। এর প্রতিবাদে এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন রেলওয়ে স্টেশনের মতো চিলাহাটি রেলওয়ে স্টেশনে ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

Popular Post

জলঢাকায় ১৪৭ বোতল ভারতীয় স্ক্রাফ সিরাপ সহ আটক তিন 

রেল কর্মকর্তার সঙ্গে হাতাহাতির প্রতিবাদে চিলাহাটিতে মানববন্ধন

Update Time : ০৫:১০:৩০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬