
Advertisement
পঞ্চগড়ের বোদা উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৩ হাজার পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক করেছে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)।
রোববার (৯ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ধামেরঘাট বিওপির একটি বিশেষ টহল দল লাহেরিপাড়া এলাকায় অভিযান চালায়। নায়েব সুবেদার মো. আব্দুল লতিফের নেতৃত্বে পরিচালিত অভিযানে সীমান্ত পিলার ৭৭৭/এমপি থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় এসব ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা এবং অভিযান জোরদার করা হয়েছে। সীমান্ত দিয়ে মাদকের অবৈধ অনুপ্রবেশ বন্ধে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
Advertisement
Advertisement
Advertisement
নাসির উদ্দিন শাহ মিলন: বার্তা সম্পাদক 


















