রংপুর ০৯:০৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
কাঠের সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি জলঢাকায় সুকণ্ঠ আবৃত্তি পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী ও আবৃত্তি উৎসব জলঢাকায় ফাঁস দিয়ে গৃহবধুর আত্মহত্যা মৃত্যুর একযুগ পেরিয়ে গেলেও অমর হয়ে রয়েছেন ভোগডাবুড়ী ইউনিয়নের সফল চেয়ারম্যান খোকন নাঈমের উদ্যোগে বদলে গেছে মাদকের অভণ্যনগর কমোর ঢুলার মোড়ে মাদক ব্যবসা বড় মাঠ দখলমুক্তে প্রশাসনের অভিযান স্বস্তি খেলোয়াড়-শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে, ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিল প্রশাসন নতুন কুঁড়ি ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ডোমারের মেয়ে অথৈ ডোমার উপজেলায় এসএসসির ফলাফলে জিপিএ-৫ পেয়েছেন ১৬০ জন শিক্ষার্থী আবারও বাড়তে পারে ভোজ্যতেলের দাম, লিটারে ১০ টাকা বৃদ্ধির প্রস্তাব মাদ্রাসা শিক্ষা বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি, নেবে ৪৮ জন

জলঢাকায় সুকণ্ঠ আবৃত্তি পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী ও আবৃত্তি উৎসব

  • আবেদ আলী
  • Update Time : ০৮:৪১:৪৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ৪ Time View

আবেদ আলী : নীলফামারীর জলঢাকা শিল্পকলা একাডেমিতে সুকণ্ঠ আবৃত্তি পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য আবৃত্তি উৎসব, প্রতিযোগিতা ও আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস হ্যাপি।

​বুধবার (১২ আগস্ট) বিকেলে ফিতা কেটে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএনও জান্নাতুল ফেরদৌস হ্যাপি। এসময় তিনি আবৃত্তি চর্চার প্রসারে এই ধরণের উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, সুস্থ সংস্কৃতি চর্চা ও মননশীল সমাজ গঠনে আবৃত্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা ও সাহিত্যের সঠিক উচ্চারণ ও মাধুর্য তুলে ধরতে এই ধরণের উৎসব প্রশংসনীয়। ​অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নীলফামারী জেলা জাসাস এর সাবেক সাধারণ সম্পাদক সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুজা মর্তুজা।

সুকণ্ঠ আবৃত্তি পরিষদের সভাপতি ও প্রশিক্ষক অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলামের সভাপতিত্ব অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান, আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম, অনির্বাণ বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী, উপজেলা জাসাস এর আহবায়ক সুলতান মাহমুদ, ছিট মীরগঞ্জ মাদ্রাসার সহকারী অধ্যাপক ওবায়দুল্লাহ্ মুছাব্বিহান, জলঢাকা থিয়েটার এর সাধারণ সম্পাদক সাংবাদিক আবেদ আলী, শিক্ষক উম্মে তামিমা ও শিক্ষক ফেরদৌস আলম প্রমুখ।

আলোচনা সভায় অতিথিবৃন্দরা বাংলা সাহিত্যের আবৃত্তির গুরুত্ব নিয়ে আলোচনা করেন। আবৃত্তি প্রতিযোগিতায় স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সফল করতে পরিষদের সদস্য ও জলঢাকা থিয়েটার এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস সহ স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিবর্গরা বিশেষ ভূমিকা পালন করেন।

Popular Post

কাঠের সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি

জলঢাকায় সুকণ্ঠ আবৃত্তি পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী ও আবৃত্তি উৎসব

Update Time : ০৮:৪১:৪৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬