রংপুর ০৫:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
ছাত্রদল নেতা দিপুর উন্নত চিকিৎসায় এগিয়ে এলেন প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন আলিয়া মাদ্রাসার মাঠ সংকোচনের প্রতিবাদ,কমিটি পুনর্গঠনের দাবি  রেড ক্রিসেন্টের উদ্যোগে ডোমারে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান মেধাবী শিক্ষার্থী রাকিবের মরদেহ মিললো নীলফামারীর ডিমলায় জলঢাকায় ৩৮ বছর শিক্ষকতার পর অবসর, রেজাউল করিমকে বিদায় সংবর্ধনা জলঢাকায় শিক্ষক রেজাউল করিম খাঁনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নবাগত জেলা প্রশাসকের সঙ্গে নীলফামারীর সাংবাদিকদের মতবিনিময় ডোমারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

কাঠের সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি

মোসাদ্দেকুর রহমান সাজু, স্টাফ রিপোর্টার,ডোমার

নীলফামারীঃ নীলফামারী-০১ ডোমার-ডিমলা আসনের সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার ডিমলায় একটি কাঠের সাঁকো পরিদর্শনে গেলে সেখানকার দলীয় নেতা-কর্মীরা তার সঙ্গে যান।

দলীয় নেতা-কর্মীরা সাঁকোটির উপরে অবস্থান নেয় এরই মধ্যে হঠাৎ করে সাঁকোটির একটি সাইট ভেঙে নদীতে পড়ে যায় ডিমলা উপজেলা জামায়াতের আমীর, সেক্রেটারীসহ কয়েকজন নেতাকর্মী।
এ সময় নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির মাওলানা অধ্যক্ষ আব্দুস সাত্তার অক্ষত রয়েছেন। এ ঘটনায় সংসদ সদস্যের দেহরক্ষীসহ তিনজন নেতাকর্মী আহত হয়েছেন। তবে গুরুতর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার ১২ আগস্ট সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার নাউতারা ইউনিয়নের নাটাবাড়ী এলাকায় নাউতারা নদীর ওপর নির্মিত কাঠের সাঁকো পরিদর্শনে গিয়ে এমন ঘটনা ঘটে।

ডিমলা উপজেলা জামায়াতের সেক্রেটারি কাজী রুকুনুজ্জামান বকুল জানান, দীর্ঘদিন ধরে নাউতারা নদীর ওপর স্থায়ী ব্রিজ না থাকায় স্থানীয়দের ভোগান্তি পোহাতে হচ্ছে। এ অবস্থায় এলাকাবাসী নিজেদের অর্থায়নে চলাচলের জন্য নদীর ওপর একটি কাঠের সাঁকো নির্মাণ করেন। বুধবার সকালে এমপি মাওলানা অধ্যক্ষ আব্দুস সাত্তার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাঁকোটি পরিদর্শনে যান।

এ সময় একসঙ্গে বেশ কিছু লোক সাঁকোটিতে ওঠায় হঠাৎ এর একটি অংশ ভেঙে পড়ে। এতে ডিমলা উপজেলা আমীর মাওলানা মুজিবুর রহমান,নায়েবে আমীর কাজী হাবিবুর রহমান,সেক্রেটারী কাজী রুকুনুজ্জামান বকুল, ডিমলা সদর ইউনিয়ন আমীর নুর মুবাশ্বেরসহ কয়েকজন নেতাকর্মী নদীতে পড়ে যান। এতে সংসদ সদস্যের দেহরক্ষী আব্দুল মান্নানসহ ৩ জন সামান্য আহত হন। তবে এমপি যে অংশে দাঁড়িয়ে ছিলেন, সেটি না ভাঙায় তিনি অক্ষত আছেন।
স্থানীয় বাসিন্দা আজিমুল ইসলাম বলেন, এমপি মহোদয় আমাদের এলাকার কাঠের ব্রিজটি পরিদর্শনের জন্য ব্রিজের ওপর উঠেছিলেন। লোকজন বেশি হওয়ায় হঠাৎ করে ব্রিজটির একটি অংশ ভেঙে কয়েকজন নিচে পড়ে যান। সংসদ সদস্য যে অংশে দাঁড়িয়েছিলেন, সেটি ভাঙেনি।’
এবিষয়ে এমপি আব্দুস সাত্তার বলেন, ‘এলাকাবাসী নিজেদের অর্থায়নে একটি কাঠের ব্রিজ তৈরি করেছে। আমি ও আমার সঙ্গে থাকা নেতাকর্মীরা সেটি পরিদর্শনে গিয়েছিলাম। ব্রিজটি ঝুঁকিপূর্ণ হওয়ায় আমরা ওঠার পর পেছনের অংশ ভেঙে পড়ে। সেখানে কয়েকজন পড়ে গিয়ে জামাকাপড় ছিঁড়ে গেছে এবং তিনজন আহত হয়েছেন। তিনি আরও বলেন, এখানে সরকারি অর্থায়নে ব্রিজ নির্মাণের জন্য কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব।’

Popular Post

ছাত্রদল নেতা দিপুর উন্নত চিকিৎসায় এগিয়ে এলেন প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন

কাঠের সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি

Update Time : ০৯:০২:২৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬