রংপুর ০৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
নীলফামারীতে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান, জরিমানা কিশোরগঞ্জে হত্যা মামলার ৩ আসামি ২৪ ঘণ্টায় গ্রেফতার নীলফামারীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত খোলা হাঁটি শিল্প-বাণিজ্য মেলার আড়ালে বিদ্যুৎ অপচয় ও গভীর রাতে লটারি-জুয়ার অভিযোগ জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের ২য় খেলায় ২-১ গোলে কৈমারী একাদশের বিজয় মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই হবে স্বয়ংক্রিয় জরিমানা মানবাধিকার রক্ষায় কথার চেয়ে কার্যকর পদক্ষেপ জরুরি জলঢাকায় মোটরসাইকেল ও ভটভটি সংর্ঘষে নিহত ১ আহত দুই  জলঢাকায় সন্ধা হলেই চলে জুয়ার আয়োজন : এদের খুটির জোর কোথায় জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন? সৈয়দপুর উপজেলা যুবদলের সিঃ যুগ্ম আহ্বায়ক হলেন সানারুল ইসলাম

নীলফামারীতে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান, জরিমানা

নীলফামারীতে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। অভিযানে প্রায় ১৪ কেজি নিষিদ্ধ পলিথিন ও পলিপ্রোপাইলিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে। একইসঙ্গে দুই ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ১ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (১৯ আগস্ট) নীলফামারী সদর উপজেলার টেক্সটাইল বাজার ও দারোয়ানী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয়ের অপরাধে মেসার্স রহমত স্টোর ও মেসার্স হাসান স্টোরকে ৫০০ টাকা করে মোট ১ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে নিষিদ্ধ পলিথিন মজুদ ও বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
নীলফামারী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান অভিযানে নেতৃত্ব দেন। পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ্-আল-মামুন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।
এ সময় অন্যান্য দোকান মালিকদেরও নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয় থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দোকানদারদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।
অভিযানে নীলফামারী পুলিশ বিভাগের একটি চৌকস দল সহযোগিতা করে।
পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ রক্ষায় নিষিদ্ধ পলিথিনের ব্যবহার, মজুদ ও বিক্রয়ের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Popular Post

নীলফামারীতে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান, জরিমানা

নীলফামারীতে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান, জরিমানা

Update Time : ০৫:৫৫:০৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬