রংপুর ০৭:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
ছাত্রদল নেতা দিপুর উন্নত চিকিৎসায় এগিয়ে এলেন প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন আলিয়া মাদ্রাসার মাঠ সংকোচনের প্রতিবাদ,কমিটি পুনর্গঠনের দাবি  রেড ক্রিসেন্টের উদ্যোগে ডোমারে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান মেধাবী শিক্ষার্থী রাকিবের মরদেহ মিললো নীলফামারীর ডিমলায় জলঢাকায় ৩৮ বছর শিক্ষকতার পর অবসর, রেজাউল করিমকে বিদায় সংবর্ধনা জলঢাকায় শিক্ষক রেজাউল করিম খাঁনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নবাগত জেলা প্রশাসকের সঙ্গে নীলফামারীর সাংবাদিকদের মতবিনিময় ডোমারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

জলঢাকায় অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান, জরিমানা ১ লাখ টাকা

রাশেদুজ্জামান সুমন : নীলফামারীর জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নের ১নং ওয়ার্ডের হরিশচন্দ্রপাঠ এলাকায় হাবিবুর মেম্বারের নেতৃত্বে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানে এক লাখ টাকা জরিমানার পাশাপাশি বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ ও মেশিন ভেঙে দেওয়া হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যায় হরিশচন্দ্রপাঠ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। স্থানীয়দের অভিযোগ, হাবিবুর মেম্বারের নেতৃত্বে বোমা মেশিন ও ড্রেজার মেশিন ব্যবহার করে ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল।

অভিযানের সময় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে থাকা বালু উত্তোলনের পাইপ ও মেশিন সরিয়ে নেওয়ার পাশাপাশি ভেঙে দেন। পরে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় এক লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোল্লা ইফতেখার আহমেদ, জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোঃ তানজীর ইসলাম ও মোঃ আসাদুজ্জামান। এছাড়া র‍্যাবের এএসপি তৌহিদসহ পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকায় বোমা ও ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল। এতে কৃষিজমি ও আশপাশের পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এমন অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়েছেন তারা।

Popular Post

ছাত্রদল নেতা দিপুর উন্নত চিকিৎসায় এগিয়ে এলেন প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন

জলঢাকায় অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান, জরিমানা ১ লাখ টাকা

Update Time : ০৯:২৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬