রংপুর ০৪:০১ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
জলঢাকার ধর্মপালে জনপ্রতিনিধি ও সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে গণশুনানি অনুষ্ঠিত জলঢাকায় ভুয়া ও ভায়া কাজীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন ইউএনও : বাল্যবিবাহ নিরোধ কমিটির ত্রৈমাসিক সভা সিদ্ধান্ত একাধিক নিকাহ রেজিস্ট্রার নিয়োগের প্রস্তাব বাতিলের দাবিতে কাজীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি জলঢাকায় জমি সংক্রান্ত ঘটনায় শ্রমিক দলের অফিস ভাঙচুর ও দখলের চেষ্টা থানায় লেখিত অভিযোগ ২৭ বছরেও আলোর মুখ দেখেনি ডোমার পৌরসভার ৮ এবং ৯নং ওয়ার্ডের বাসিন্দারা লালমনিরহাটে মাদ্রাসা শিক্ষককে মারধরের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন ন্যায্য মজুরি, প্রতিযোগিতামূলক বাংলাদেশ: তৈরি পোশাকশিল্পে কেন প্রয়োজন তিন-অঞ্চলভিত্তিক ন্যূনতম মজুির ড. এম. এ. মান্নান কেতকীবাড়ী ইউনিয়নের কাজিরহাটে ইজিবাইকের ধাক্কায় মাইলস্টোন কিন্ডারগার্টেন স্কুলের ৮ বছরের শিশু ওমর ফারুকের মৃত্যু জলঢাকায় আনন্দলোক ট্রাস্টের শিক্ষা উন্নয়ন কমিটির  আলোচনা সভা  নীলফামারী শিল্পকলায় রংপুরের এমপি রেজেকা সুলতানা ফেন্সির মতবিনিময় সভা

জলঢাকায় অবৈধ মজুতের ৪৬৪ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা

Advertisement

মাইদুল হাসান : নীলফামারীর জলঢাকায় অবৈধভাবে মজুত করে রাখা ৪৬৪ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Advertisement
Advertisement

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের বালার পুকুর বাজারে বিশেষ অভিযান চালিয়ে ব্যবসায়ী মোশফিকুর রহমান (৪৫)-এর গোডাউন থেকে এসব সার জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপী এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিজানুর রহমান। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

Advertisement

উপজেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমান জানান, জলঢাকায় একটি চক্র অবৈধভাবে সার মজুত করে কৃষকদের মধ্যে কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত মুনাফা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বালার পুকুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

Advertisement

অভিযানে মোশফিকুর রহমানের গোডাউন থেকে ৪০৯ বস্তা এমওপি এবং ৫৫ বস্তা টিএসপি সার জব্দ করা হয়। জব্দ করা সারের আনুমানিক বাজারমূল্য সাড়ে ৪ লাখ টাকার বেশি বলে জানিয়েছে কৃষি বিভাগ।

কৃষকদের মধ্যে কৃত্রিম সংকট সৃষ্টি করে অবৈধভাবে সার মজুত করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় ব্যবসায়ী মোশফিকুর রহমানকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপী।

উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ জানিয়েছে, কৃষকদের জন্য নির্ধারিত সার অবৈধভাবে মজুত, কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Advertisement

Popular Post

জলঢাকার ধর্মপালে জনপ্রতিনিধি ও সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে গণশুনানি অনুষ্ঠিত

জলঢাকায় অবৈধ মজুতের ৪৬৪ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা

Update Time : ০৫:০৪:০৯ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬