রংপুর ১২:১০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
ডিমলা সীমান্তে ভারতীয় ৩ গরু জব্দ, চোরাকারবারিরা পালিয়েছে খাদ্য ও জ্বালানি নিরাপত্তায় অ্যাগ্রিভোল্টাইকসের ওপর সেমিনার সৈয়দপুরে রেজোয়ানের কান্নাভেজা চোখে স্বস্তির হাসি ফুটালেন ইউএনও নীলফামারীর মালিক ও শ্রমিক ইউনিয়নের বৈষম্য নিরসনে সংবাদ সম্মেলন  নীলফামারীতে সাইবার সেলের তৎপরতায় উদ্ধার ৩০ হারানো মোবাইল জলঢাকায় দিনদুপুরে বাসাবাড়িতে চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট জলঢাকায় অবৈধ মজুতের ৪৬৪ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা সৈয়দপুরে পার্কে অসামাজিক কার্যক্রম বন্ধের দাবি জেলা প্রশাসকের কাছে এলাকাবাসীর লিখিত আবেদন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে এ্যাবের শ্রদ্ধা নীলফামারীতে প্রকৌশলীদের আলোচনা সভা ‘দেশের উন্নয়নে প্রকৌশলীদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে’

ডিমলা সীমান্তে ভারতীয় ৩ গরু জব্দ, চোরাকারবারিরা পালিয়েছে

নীলফামারীর ডিমলা উপজেলার থানারহাট সীমান্তে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় তিনটি গরু জব্দ করেছে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে গরুগুলো ফেলে রেখে চোরাকারবারিরা ভারতের দিকে পালিয়ে যায়।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে থানারহাট বিওপির বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, হাবিলদার মো. শামিম রেজার নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ৭৯৫/৪২-এস থেকে প্রায় এক হাজার গজ বাংলাদেশের অভ্যন্তরে কেচানী মোড় এলাকায় অবস্থান নেয় টহলদল। কিছুক্ষণ পর কয়েকজন চোরাকারবারিকে ভারতীয় সীমান্ত এলাকা থেকে তিনটি গরু নিয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাদের গতিরোধ করে চ্যালেঞ্জ করেন। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা গরুগুলো ফেলে দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি গরু জব্দ করে থানারহাট বিওপিতে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিজিবি।
রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) জানায়, সীমান্তে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত টহল জোরদার করা হয়েছে। চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Popular Post

ডিমলা সীমান্তে ভারতীয় ৩ গরু জব্দ, চোরাকারবারিরা পালিয়েছে

ডিমলা সীমান্তে ভারতীয় ৩ গরু জব্দ, চোরাকারবারিরা পালিয়েছে

Update Time : ১২:০৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬