রংপুর ১২:৩৫ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
সৈয়দপুরে পুকুর থেকে তাজা ‎‘গ্রেনেড’ উদ্ধার ফ্যানের সঙ্গে ঝুলছিল নাসরিনের মরদেহ, হত্যা নাকি আত্মহত্যা? জলঢাকায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ডিমলা সীমান্তে ভারতীয় ৩ গরু জব্দ, চোরাকারবারিরা পালিয়েছে খাদ্য ও জ্বালানি নিরাপত্তায় অ্যাগ্রিভোল্টাইকসের ওপর সেমিনার সৈয়দপুরে রেজোয়ানের কান্নাভেজা চোখে স্বস্তির হাসি ফুটালেন ইউএনও নীলফামারীর মালিক ও শ্রমিক ইউনিয়নের বৈষম্য নিরসনে সংবাদ সম্মেলন  নীলফামারীতে সাইবার সেলের তৎপরতায় উদ্ধার ৩০ হারানো মোবাইল জলঢাকায় দিনদুপুরে বাসাবাড়িতে চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট জলঢাকায় অবৈধ মজুতের ৪৬৪ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা

সৈয়দপুরে পুকুর থেকে তাজা ‎‘গ্রেনেড’ উদ্ধার

জয়নাল আবেদীন হিরো,স্টাফ রির্পোটার : নীলফামারীর সৈয়দপুরে একটি পুকুর থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত তাজা (সক্রিয়) গ্রেনেড উদ্ধার করেছে র‍্যাব।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শ্বাসকান্দর ডাঙ্গাপাড়া থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।

পরে গ্রেনেডটি নিষ্ক্রিয় করার চেষ্টা করে র‍্যাবের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট।

স্থানীয়রা জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে পুকুরটিতে তানভির ও আনসারুল নামে দুই যুবক গোসল করতে যান। এ সময় তানভিরের পায়ে গ্রেনেডটি স্পর্শ হয়। পরে তারা সেটি তুলে পুকুর পাড়ে এনে পলিথিনে পেঁচিয়ে রাখেন।

এ ঘটনায় খবর দেওয়া হয় সৈয়দপুর থানায়। সৈয়দপুর থানার ওসি রেজাউল করিম রেজা এটিকে খেলনা বলে এড়িয়ে যান। স্থানীয়রা বাধ্য হয়ে র‍্যাবকে খবর দেন। পরে র‍্যাব-১৩ শুক্রবার বিকালে গ্রেনেডটি উদ্ধার করে।
এতে নেতৃত্ব দেন নীলফামারী র‍্যাবের স্কোয়াট কমান্ডার তৌহিদুল ইসলাম ও কোম্পানি কমান্ডার আশরাফুল কবির। গ্রেনেডটি সক্রিয় হওয়ায় রংপুর থেকে র‍্যাবের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট সার্জেন্ট আব্দুল বারীর নেতৃত্বে একটি দল আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা গ্রেনেডটি নিষ্ক্রিয় করার চেষ্টা করছে এবং পুকুরের পানি নিষ্কাশন করা হচ্ছে দেখতে যে আরো গ্রেনেড আছে কি না।

Popular Post

সৈয়দপুরে পুকুর থেকে তাজা ‎‘গ্রেনেড’ উদ্ধার

সৈয়দপুরে পুকুর থেকে তাজা ‎‘গ্রেনেড’ উদ্ধার

Update Time : ১২:৩৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬