রংপুর ০৩:২০ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জলঢাকায় সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ খেলাফত যুব মজলিসের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে ইসলামী আলোচনা ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পৌরসভার ট্রাফিক মোড় এলাকায় এ মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল্লাহ আশরাফ ও নীলফামারী জেলা শাখার সমাজকল্যাণ সম্পাদক মো. হাবিবুল বাশার (জয়)।
নীলফামারী জেলা শাখার সভাপতি ক্বারী মো. আব্দুস সালামের সভাপতিত্বে মাহফিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস, জলঢাকা উপজেলা শাখার সভাপতি হাফেজ ক্বারী মাওলানা জাফর আহমেদ।

বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন জলঢাকা উপজেলা শাখার সহ-সমাজকল্যাণ সম্পাদক মাওলানা শামসুজ্জামান সিদ্দিকী এবং বায়তুল মাল সম্পাদক হাফেজ মাওলানা মোজাহিদুল ইসলাম আজাদী। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন জেলা শাখার সহ-সভাপতি জাহিদুল ইসলাম।
মাহফিল পরিচালনা করেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস, জলঢাকা উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ সালিমুল্লাহ।
এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও সুন্নাহ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি বিভিন্ন নবী-রাসুলের জীবন ও ইসলামের ইতিহাসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তারা। যুবসমাজকে রাসুল (সা.)-এর আদর্শ অনুসরণ করে নৈতিক ও আদর্শিক জীবন গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।

Popular Post

জলঢাকায় সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

Update Time : ০৭:০৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬