রংপুর ০৩:২১ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সৈয়দপুরে ১০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জয়নাল আবেদীন হিরো,স্টাফ রিপোর্টারঃ
নীলফামারীর সৈয়দপুরে অভিযান চালিয়ে ১০ পিস ট্যাপেন্টাডলসহ মোহাম্মদ ওয়াকার আহমেদ (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে সৈয়দপুর থানা পুলিশের একটি দল শহরের পাঁচমাথা এলাকার তামান্না সিনেমা হলের সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার মোহাম্মদ ওয়াকার আহমেদ সৈয়দপুরের হাতিখানা এলাকার মৃত হাফিজুর রহমানের ছেলে।

পুলিশের দাবি, গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক তথ্যে তিনি মাদক ব্যবসার
সঙ্গে জড়িত বলে জানা গেছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে ৷ সৈয়দপুর অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন ৷

Popular Post

সৈয়দপুরে ১০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Update Time : ০৭:১১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬