রংপুর ০৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারীতে গুণী ব্যক্তি ও সাংস্কৃতিক সংগঠনকে সম্মাননা

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; sv:16.2.10.0.W20; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 40;

শিল্প ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ নীলফামারীতে গুণী ব্যক্তি ও সৃজনশীল সাংস্কৃতিক সংগঠনকে সম্মাননা দিয়েছে জেলা শিল্পকলা একাডেমি।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে সম্মাননা তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, যুগ্ম আহ্বায়ক মোস্তফা প্রধান হক বাচ্চু,জেলা শিল্পকলা একাডেমির সিনিয়র প্রশিক্ষক তাসনিম ফৌজিয়া ওপেল,জেলা জাসাসের আহ্বায়ক আসলাম হায়াত মিল্টন,নীলফামারী প্রেসক্লাবের যুগ্ম সভাপতি হাসান রাব্বি প্রধান ও সাবেক সাধারণ সম্পাদক নূর আলম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি সমাজের মনন, মূল্যবোধ ও সৃজনশীলতা বিকাশে শিল্প-সংস্কৃতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। স্থানীয় পর্যায়ে শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনগুলোর অবদানকে স্বীকৃতি দেওয়া হলে নতুন প্রজন্ম সংস্কৃতিচর্চায় আরও উৎসাহিত হবে।
জেলা কালচারাল অফিসার নুঝাত তাবাসসুম রিমু জানান, বাংলাদেশের শিল্প ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে জেলা পর্যায়ে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে জেলার গুণী ব্যক্তি ও সৃজনশীল সাংস্কৃতিক সংগঠনগুলোকে এ সম্মাননা দেওয়া হয়েছে।
সম্মাননা প্রদান শেষে শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনগুলোর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Popular Post

নীলফামারীতে গুণী ব্যক্তি ও সাংস্কৃতিক সংগঠনকে সম্মাননা

Update Time : ০৭:৪১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬