রংপুর ০৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
একাধিক নিকাহ রেজিস্ট্রার নিয়োগের প্রস্তাব বাতিলের দাবিতে কাজীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি জলঢাকায় জমি সংক্রান্ত ঘটনায় শ্রমিক দলের অফিস ভাঙচুর ও দখলের চেষ্টা থানায় লেখিত অভিযোগ ২৭ বছরেও আলোর মুখ দেখেনি ডোমার পৌরসভার ৮ এবং ৯নং ওয়ার্ডের বাসিন্দারা লালমনিরহাটে মাদ্রাসা শিক্ষককে মারধরের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন ন্যায্য মজুরি, প্রতিযোগিতামূলক বাংলাদেশ: তৈরি পোশাকশিল্পে কেন প্রয়োজন তিন-অঞ্চলভিত্তিক ন্যূনতম মজুির ড. এম. এ. মান্নান কেতকীবাড়ী ইউনিয়নের কাজিরহাটে ইজিবাইকের ধাক্কায় মাইলস্টোন কিন্ডারগার্টেন স্কুলের ৮ বছরের শিশু ওমর ফারুকের মৃত্যু জলঢাকায় আনন্দলোক ট্রাস্টের শিক্ষা উন্নয়ন কমিটির  আলোচনা সভা  নীলফামারী শিল্পকলায় রংপুরের এমপি রেজেকা সুলতানা ফেন্সির মতবিনিময় সভা সৈয়দপুরে বাসের ধাক্কায় সার ব্যবসায়ী নিহত জলঢাকায় নিয়মবহির্ভূতভাবে সার বিক্রি, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

চড়াইখোলায় মাদকবিরোধী সচেতনতামূলক সমাবেশ

Advertisement

মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে নীলফামারীর চড়াইখোলায় মাদকবিরোধী সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) চড়াইখোলা বসুনিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চড়াইখোলা চৌধুরীপাড়া ও মুন্সিপাড়ার শান্তি-শৃঙ্খলা সংঘের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকের বিস্তার রোধে তরুণদের সচেতন করার পাশাপাশি পরিবার ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। মাদকমুক্ত নিরাপদ সমাজ গঠনে সামাজিক প্রতিরোধ আরও জোরদার করার আহ্বান জানান তারা।
বক্তব্য দেন নীলফামারী জেলা জজ কোর্টের বিজ্ঞ জিপি অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম, বিশিষ্ট শিক্ষাবিদ ড. খায়রুল আনাম, আইনজীবী অ্যাডভোকেট কাজী আক্তারুজ্জামান জুয়েল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারীর পরিদর্শক ভুপতি কুমার বর্মন, নীলফামারী সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কর্মকর্তা দেওয়ান শাহিন আলম ও বিট পুলিশ অফিসার এসআই মনির হোসেন।
সমাবেশ সঞ্চালনা করেন শাকিল হাসান চৌধুরী ও রবিউল হোসাইন সুজন।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলাই তাদের এ উদ্যোগের মূল লক্ষ্য।

Advertisement
Advertisement
Advertisement

Popular Post

একাধিক নিকাহ রেজিস্ট্রার নিয়োগের প্রস্তাব বাতিলের দাবিতে কাজীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

চড়াইখোলায় মাদকবিরোধী সচেতনতামূলক সমাবেশ

Update Time : ১০:৫৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬