রংপুর ০৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
একাধিক নিকাহ রেজিস্ট্রার নিয়োগের প্রস্তাব বাতিলের দাবিতে কাজীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি জলঢাকায় জমি সংক্রান্ত ঘটনায় শ্রমিক দলের অফিস ভাঙচুর ও দখলের চেষ্টা থানায় লেখিত অভিযোগ ২৭ বছরেও আলোর মুখ দেখেনি ডোমার পৌরসভার ৮ এবং ৯নং ওয়ার্ডের বাসিন্দারা লালমনিরহাটে মাদ্রাসা শিক্ষককে মারধরের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন ন্যায্য মজুরি, প্রতিযোগিতামূলক বাংলাদেশ: তৈরি পোশাকশিল্পে কেন প্রয়োজন তিন-অঞ্চলভিত্তিক ন্যূনতম মজুির ড. এম. এ. মান্নান কেতকীবাড়ী ইউনিয়নের কাজিরহাটে ইজিবাইকের ধাক্কায় মাইলস্টোন কিন্ডারগার্টেন স্কুলের ৮ বছরের শিশু ওমর ফারুকের মৃত্যু জলঢাকায় আনন্দলোক ট্রাস্টের শিক্ষা উন্নয়ন কমিটির  আলোচনা সভা  নীলফামারী শিল্পকলায় রংপুরের এমপি রেজেকা সুলতানা ফেন্সির মতবিনিময় সভা সৈয়দপুরে বাসের ধাক্কায় সার ব্যবসায়ী নিহত জলঢাকায় নিয়মবহির্ভূতভাবে সার বিক্রি, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

৭ দফা দাবিতে নীলফামারীতে দলিল লেখক সমিতির জেলা সমাবেশ

Advertisement

৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে নীলফামারীতে জেলা সমাবেশ করেছে বাংলাদেশ দলিল লেখক সমিতি, নীলফামারী জেলা শাখা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ দলিল লেখক সমিতি, নীলফামারী জেলা শাখার সভাপতি মো. শফিকুল ইসলাম সরকার। সঞ্চালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক মো. গোলাম রব্বানী সরকার।
সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দ বক্তব্য দেন। বক্তারা দলিল লেখকদের পেশাগত বিভিন্ন সমস্যা, অধিকার ও দাবি-দাওয়া তুলে ধরেন এবং এসব দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
বক্তারা বলেন, দলিল লেখকরা দীর্ঘদিন ধরে নানা পেশাগত সমস্যার মধ্য দিয়ে দায়িত্ব পালন করে আসছেন। তাদের ন্যায্য অধিকার ও পেশাগত বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ প্রয়োজন। সাত দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।
আয়োজকরা জানান, দীর্ঘদিন ধরে দলিল লেখকদের বিভিন্ন সমস্যা ও দাবি নিয়ে আলোচনা হয়ে আসছে। এসব দাবির বিষয়ে সংগঠনের অবস্থান তুলে ধরা এবং দাবি আদায়ে ঐক্যবদ্ধভাবে কর্মসূচি গ্রহণের অংশ হিসেবে এ জেলা সমাবেশের আয়োজন করা হয়েছে।
সমাবেশে বাংলাদেশ দলিল লেখক সমিতির নীলফামারী জেলা শাখার নেতৃবৃন্দ ছাড়াও জেলার বিভিন্ন উপজেলার নেতাকর্মী ও সদস্যরা উপস্থিত ছিলেন।

Advertisement
Advertisement
Advertisement

Popular Post

একাধিক নিকাহ রেজিস্ট্রার নিয়োগের প্রস্তাব বাতিলের দাবিতে কাজীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

৭ দফা দাবিতে নীলফামারীতে দলিল লেখক সমিতির জেলা সমাবেশ

Update Time : ১০:৫৫:০৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬