রংপুর ০৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
জলঢাকায় পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ জলঢাকায় পিকআপ ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে স্বামী স্ত্রী নিহত জলঢাকার  কাঞ্চন রায় নামের একজন মুসলিম সেজে প্রতারণা করছে মর্মে অভিযোগ  জলঢাকার কাঞ্চন রায় নামের একজন মুসলিম সেজে প্রতারণা করছে মর্মে অভিযোগ  জলঢাকায় পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল স্বামী-স্ত্রীর সৈয়দপুর নাশকতার মামলায় যুবলীগ নেতা ভিপি ফিরোজ গ্রেপ্তার ভোগডাবুড়ী পরিবার কল্যান কেন্দ্রে ছাগল-হাঁস পালনের অভিযোগে ফার্মাসিস্ট পলাশকে শোকজ ৭ দফা দাবিতে নীলফামারীতে দলিল লেখক সমিতির জেলা সমাবেশ নীলফামারীতে পাই-১০০১ ধানবীজের বার্ষিক বিজনেস সম্মেলন, সম্মাননা পেলেন ১০ এজেন্ট নীলফামারীতে ২০২৬ সালের হাজীদের সংবর্ধনা

ভোগডাবুড়ী পরিবার কল্যান কেন্দ্রে ছাগল-হাঁস পালনের অভিযোগে ফার্মাসিস্ট পলাশকে শোকজ

মোসাদ্দেকুর রহমান সাজু, স্টাফ রিপোর্টার, ডোমার নীলফামারীঃ নীলফামারীর ডোমার উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ছাগল, হাঁস ও কবুতর পালনের সংবাদ দৈনিক আমাদের প্রতিদিনসহ বিভিন্ন পত্র পত্রিকা এবং অনলাইনে প্রকাশিত হওয়ার অভিযোগে ফার্মাসিস্ট পলাশ চন্দ্রকে শোকজ করা হয়েছে।

গত ১৫ সেপ্টেম্বর সরেজমিনে গিয়ে স্বাস্থ্যকেন্দ্রটির অপরিচ্ছন্ন পরিবেশ, গেট বন্ধ রাখা এবং ভবনের ছাদে ছাগল, হাঁস ও কবুতর পালনের অভিযোগ পত্রিকার মাধ্যমে উঠে আসে। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর গত ১৭ সেপ্টেম্বর নীলফামারী জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক এস এম আল কামাল ফার্মাসিস্ট পলাশ চন্দ্রকে শোকজ করেন। এবং সেই সাথে তিন কার্যদিবসের মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তবিবুর রহমান।
এবিষয়ে ভোগডাবুড়ী ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্রের পরিদর্শক শাহাদাত হোসেন জানায়, ছাগল পালনের বিষয়টি বিভিন্ন পত্র পত্রিকা এবং অনলাইন প্রকাশিত হওয়ার পর জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ চন্দ্রকে শোকজ করেন। এরপর গত ১৭ সেপ্টেম্বর ডোমার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তবিবুর রহমান স্বাস্থ্য কেন্দ্রটিতে গিয়ে সরেজমিনে পরিদর্শন করে পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সাথে হুবহু মিল খুঁজে পান। এ সময় তিনি কেন্দ্রের সামনের ময়লা-আবর্জনা পরিষ্কারের জন্য আমাকে নির্দেশ প্রদান করেন, এবং আমি লোক লাগিয়ে সেগুলো পরিষ্কার করেছি।

ডোমার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তবিবুর রহমান জানান, নীলফামারী জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক এস এম আল কামাল স্যার ফার্মাসিস্ট পলাশ চন্দ্রকে শোকজ করেছেন। আমাকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন আকারে প্রদানের দায়িত্ব দিয়েছেন। আমি স্বাস্থ্যকেন্দ্রটি সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন জমা দিয়েছি। এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রতিবেদনের ভিত্তিতে পলাশের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

Popular Post

জলঢাকায় পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ভোগডাবুড়ী পরিবার কল্যান কেন্দ্রে ছাগল-হাঁস পালনের অভিযোগে ফার্মাসিস্ট পলাশকে শোকজ

Update Time : ০৭:২২:৪২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬