রংপুর ০২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
সৈয়দপুরে যাত্রীবাহী বাস থেকে ১৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‘গুপ্ত, দোসর ও জামায়াতের সঙ্গে আঁতাতমুক্ত’ কমিটি চান নীলফামারীর তৃণমূল নীলফামারীতে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান, জরিমানা কিশোরগঞ্জে মাদ্রাসায় ২৩ শিক্ষক-কর্মচারীর নিয়োগে জালিয়াতির অভিযোগ জলঢাকায় পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ জলঢাকায় পিকআপ ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে স্বামী স্ত্রী নিহত জলঢাকার  কাঞ্চন রায় নামের একজন মুসলিম সেজে প্রতারণা করছে মর্মে অভিযোগ  জলঢাকার কাঞ্চন রায় নামের একজন মুসলিম সেজে প্রতারণা করছে মর্মে অভিযোগ  জলঢাকায় পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল স্বামী-স্ত্রীর সৈয়দপুর নাশকতার মামলায় যুবলীগ নেতা ভিপি ফিরোজ গ্রেপ্তার

নীলফামারীতে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান, জরিমানা

নীলফামারী সদর উপজেলার চাঁদের হাট এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় ৩৫ কেজি পলিথিন ও পলিপ্রোপাইলিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয় ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে নিষিদ্ধ পলিথিন মজুদ ও বিক্রির অপরাধে মেসার্স সুজন স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির মালিককে ভবিষ্যতে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রি না করার জন্য সতর্ক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নীলফামারী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজীর ইসলাম। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ্-আল-মামুন।
এ সময় অন্যান্য দোকান মালিকদেরও নিষিদ্ধ পলিথিন মজুদ ও বিক্রি থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দোকানদারদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।
অভিযান পরিচালনায় নীলফামারী পুলিশ বিভাগের একটি দল সহযোগিতা করে।
Popular Post

সৈয়দপুরে যাত্রীবাহী বাস থেকে ১৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নীলফামারীতে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান, জরিমানা

Update Time : ০৭:১৭:২৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬