
জয়নাল আবেদীন হিরো,স্টাফ রিপোর্টারঃ
নীলফামারীর সৈয়দপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) অভিযান চালিয়ে যাত্রীবাহী বাস থেকে ১৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী জুয়েল মিয়াকে গ্রেফতার করেছেন ৷
এব্যাপারে মাদক দ্রব্যনিয়ন্ত্রণ আইনে ডিএনসির উপপরিদর্শক সাকিব সরকার বাদী হয়ে সৈয়দপুর থানায় মামলা দায়ের করেছেন ৷ মামলা নং -৩০ ৷
মামলা সূত্রে জানা যায়,যাত্রীবাহী বাসে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার বিকালে ডিএনসির উপপরিদর্শক সাকিব সরকারের নেতৃত্বে সঙ্গীয় ফোঁসসহ শহরের ওয়াপদা মোড়ে মহাখালী ভাউলাগঞ্জ গামী মেহেদী দেবীগঞ্জ ট্রাভেলস যার রেজি নং ঢাকা মেট্রো ব-১২৫৫৯৫ যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে লকারে রাখা বস্তা খুলে টেপ দিয়ে পেচানো ৭টি প্যাকেট উদ্ধার করে ৷ পরে প্যাকেটগুলো খুলে ১৫ কেজি গাঁজা পাওয়া যায় ৷ যার মূল্য ৬ লক্ষ টাকা ৷ এসময় মাদক ব্যবসায়ী জুয়েল মিয়া (৩৮)কে গ্রেফতার করা হয় ৷ জুয়েল মিয়া দীঘ দিন থেকে মাদক ব্যবসা করে আসছে ৷ সে জামালপুর সদর দেউলিয়াবাড়ি এলাকার ইসমাইল হোসেনের ছেলে ৷ আসামীকে জেল-হাজতে প্রেরণ পূর্বক মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে ৷
সাকিব সরকার বলেন,মাদক একটি মরণ ব্যাধি সারা দেশে ছেয়ে গেছে ৷ যে কোন মূল্যেই মাদক মুক্ত দেশ গড়তে সরকারসহ সবাই কাজ করছে ৷ এরই অংশ হিসাবে আজকের এই অভিযান।
মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
জয়নাল আবেদীন হিরো, স্টাফ রির্পোটার 


















