রংপুর ০৬:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
জলঢাকার ধর্মপালে জনপ্রতিনিধি ও সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে গণশুনানি অনুষ্ঠিত জলঢাকায় ভুয়া ও ভায়া কাজীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন ইউএনও : বাল্যবিবাহ নিরোধ কমিটির ত্রৈমাসিক সভা সিদ্ধান্ত একাধিক নিকাহ রেজিস্ট্রার নিয়োগের প্রস্তাব বাতিলের দাবিতে কাজীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি জলঢাকায় জমি সংক্রান্ত ঘটনায় শ্রমিক দলের অফিস ভাঙচুর ও দখলের চেষ্টা থানায় লেখিত অভিযোগ ২৭ বছরেও আলোর মুখ দেখেনি ডোমার পৌরসভার ৮ এবং ৯নং ওয়ার্ডের বাসিন্দারা লালমনিরহাটে মাদ্রাসা শিক্ষককে মারধরের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন ন্যায্য মজুরি, প্রতিযোগিতামূলক বাংলাদেশ: তৈরি পোশাকশিল্পে কেন প্রয়োজন তিন-অঞ্চলভিত্তিক ন্যূনতম মজুির ড. এম. এ. মান্নান কেতকীবাড়ী ইউনিয়নের কাজিরহাটে ইজিবাইকের ধাক্কায় মাইলস্টোন কিন্ডারগার্টেন স্কুলের ৮ বছরের শিশু ওমর ফারুকের মৃত্যু জলঢাকায় আনন্দলোক ট্রাস্টের শিক্ষা উন্নয়ন কমিটির  আলোচনা সভা  নীলফামারী শিল্পকলায় রংপুরের এমপি রেজেকা সুলতানা ফেন্সির মতবিনিময় সভা

রংপুর বিভাগের গুণী শিক্ষক নির্বাচিত সৈয়দপুরের ফাতেমা

Advertisement

Advertisement

জয়নাল আবেদীন হিরো,স্টাফ রিপোর্টারঃ
বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে রংপুর বিভাগীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন নীলফামারীর সৈয়দপুর উপজেলার ফ্রি-আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা. ফাতেমা পারভীন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে রংপুর বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয় এ সংক্রান্ত ফলাফল ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে।

Advertisement
Advertisement

প্রজ্ঞাপন অনুযায়ী, রংপুর বিভাগের তিনজন শিক্ষককে গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়েছে। তাঁদের মধ্যে ফাতেমা পারভীন সৈয়দপুরের ফ্রি-আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। অন্য দুজন হলেন দিনাজপুরের বিরল উপজেলার ব্রহ্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজ আল মিনার এবং লালমনিরহাট সদর উপজেলার খোচবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পাপিয়া সুলতানা।

Advertisement

শিক্ষকদের ব্যক্তিগত পারদর্শিতা, প্রাথমিক শিক্ষা-সংক্রান্ত বিধি অনুসরণ, শ্রেণিকক্ষে বিশেষ পাঠদান কৌশলের প্রয়োগ, শিক্ষার্থীদের পঠন ও হাতের লেখার দক্ষতা বৃদ্ধিতে উদ্যোগ এবং নিয়মিত পাঠ পরিকল্পনাসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে এ নির্বাচন করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের শিখনফল মূল্যায়ন, শিক্ষা উপকরণ তৈরি ও ব্যবহার, নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, শ্রেণি ব্যবস্থাপনা, বিদ্যালয়ের উন্নয়নে নিজস্ব উদ্যোগ এবং শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহ দেওয়ার বিষয়গুলোও মূল্যায়নে গুরুত্ব পায়।

গুণী শিক্ষক নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় ফাতেমা পারভীন বলেন, শিক্ষকতা পেশায় আসার পর থেকেই তিনি এটিকে সেবার ব্রত হিসেবে নিয়েছেন। ঝরে পড়া শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা, যত্নসহকারে পাঠদান, যথাযথ শিখনপদ্ধতি অনুসরণ এবং শিশুদের সৃজনশীল কাজে উৎসাহিত করতে তিনি নিয়মিত কাজ করে

যাচ্ছেন। তিনি বলেন, পরিশ্রম কখনো বেঈমানি বিফলে যাযৰ না । আমি আমার পরিশ্রমের ফল পেয়েছি। এই স্বীকৃতি ভবিষ্যতে আরও ভালোভাবে দায়িত্ব পালনে আমাকে উৎসাহিত করবে।

সৈয়দপুর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মরিয়ম নেছা বলেন, শিক্ষকদের সম্মানিত ও উৎসাহিত করতেই গুণী শিক্ষক নির্বাচন করা হয়েছে। বিভাগীয় পর্যায়ে সৈয়দপুরের ফ্রি-আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা পারভীন নির্বাচিত হওয়ায় তাঁরা আনন্দিত।

শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, বিভাগীয় পর্যায়ে এ স্বীকৃতি শুধু ফাতেমা পারভীনের ব্যক্তিগত অর্জন নয়, সৈয়দপুরের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার জন্যও একটি উল্লেখযোগ্য স্বীকৃতি। তাঁর এ অর্জন অন্য শিক্ষকদেরও শিক্ষার্থীদের আরও নিবেদিতভাবে পাঠদানে উৎসাহিত করবে।

Advertisement

Popular Post

জলঢাকার ধর্মপালে জনপ্রতিনিধি ও সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে গণশুনানি অনুষ্ঠিত

রংপুর বিভাগের গুণী শিক্ষক নির্বাচিত সৈয়দপুরের ফাতেমা

Update Time : ০৬:৫১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬