রংপুর ০৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
জলঢাকার ধর্মপালে জনপ্রতিনিধি ও সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে গণশুনানি অনুষ্ঠিত জলঢাকায় ভুয়া ও ভায়া কাজীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন ইউএনও : বাল্যবিবাহ নিরোধ কমিটির ত্রৈমাসিক সভা সিদ্ধান্ত একাধিক নিকাহ রেজিস্ট্রার নিয়োগের প্রস্তাব বাতিলের দাবিতে কাজীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি জলঢাকায় জমি সংক্রান্ত ঘটনায় শ্রমিক দলের অফিস ভাঙচুর ও দখলের চেষ্টা থানায় লেখিত অভিযোগ ২৭ বছরেও আলোর মুখ দেখেনি ডোমার পৌরসভার ৮ এবং ৯নং ওয়ার্ডের বাসিন্দারা লালমনিরহাটে মাদ্রাসা শিক্ষককে মারধরের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন ন্যায্য মজুরি, প্রতিযোগিতামূলক বাংলাদেশ: তৈরি পোশাকশিল্পে কেন প্রয়োজন তিন-অঞ্চলভিত্তিক ন্যূনতম মজুির ড. এম. এ. মান্নান কেতকীবাড়ী ইউনিয়নের কাজিরহাটে ইজিবাইকের ধাক্কায় মাইলস্টোন কিন্ডারগার্টেন স্কুলের ৮ বছরের শিশু ওমর ফারুকের মৃত্যু জলঢাকায় আনন্দলোক ট্রাস্টের শিক্ষা উন্নয়ন কমিটির  আলোচনা সভা  নীলফামারী শিল্পকলায় রংপুরের এমপি রেজেকা সুলতানা ফেন্সির মতবিনিময় সভা

ডিজিটাল ভূমি জোনিংয়ে বদলাবে ভূমি ব্যবস্থাপনার চিত্র

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; sv:16.2.11.0.W20; module: photo;hw-remosaic: false;touch: (0.6336109, 0.3518748);sceneMode: 32768;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 41;

Advertisement
মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিংয়ের মাধ্যমে দেশের ভূমি ব্যবস্থাপনায় আরও শৃঙ্খলা ও স্বচ্ছতা আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে কোন জমি কৃষি, আবাসন, শিল্প বা অন্যান্য কাজে ব্যবহৃত হচ্ছে, তার তথ্য ডিজিটালভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনা করা সম্ভব হবে। একই সঙ্গে পরিকল্পিত নগরায়ণ ও কৃষিজমি সুরক্ষায়ও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।
Advertisement
সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) নীলফামারীতে মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা পর্যায়ের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং প্রকল্পের যুগ্ম সচিব ও প্রকল্প পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম। সভাপতিত্ব করেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
কর্মশালায় বলা হয়, মৌজা ও প্লটের তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণের পাশাপাশি ভূমির ব্যবহার অনুযায়ী বিভিন্ন এলাকা চিহ্নিত করা হবে। এতে ভূমির বর্তমান ব্যবহার সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যাবে। ভবিষ্যতে কোনো এলাকায় আবাসিক, শিল্প বা কৃষিভিত্তিক উন্নয়ন করা হবে, সে সিদ্ধান্ত গ্রহণেও এসব তথ্য কাজে লাগবে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, জনসংখ্যা বৃদ্ধি ও দ্রুত নগরায়ণের ফলে দেশের কৃষিজমি, জলাভূমি ও অন্যান্য ভূমির ওপর চাপ বাড়ছে। পরিকল্পিত ভূমি ব্যবস্থাপনা না থাকলে কৃষিজমি কমে যাওয়া, অপরিকল্পিত স্থাপনা তৈরি এবং পরিবেশের ওপর বিরূপ প্রভাবের ঝুঁকি থাকে। ডিজিটাল জোনিংয়ের মাধ্যমে ভূমির শ্রেণি ও ব্যবহার সম্পর্কে তথ্যভিত্তিক পরিকল্পনা করা সহজ হবে।
সাধারণ মানুষের জন্যও এর সুফল পাওয়ার সুযোগ রয়েছে। কোনো জমি কেনাবেচা বা উন্নয়নকাজের আগে ওই জমির অবস্থান ও ব্যবহার সম্পর্কে তথ্য যাচাই করা সহজ হবে। ভূমি-সংক্রান্ত সরকারি সেবায় একই তথ্য ব্যবহারের সুযোগ তৈরি হলে তথ্যের অসামঞ্জস্য কমার পাশাপাশি নাগরিকদের ভোগান্তিও কমতে পারে।
এ ছাড়া কৃষিজমি সংরক্ষণ, জলাভূমি রক্ষা, শিল্পাঞ্চল নির্ধারণ, আবাসিক এলাকার পরিকল্পনা এবং সড়কসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নে ডিজিটাল ভূমি তথ্য ব্যবহার করা যাবে। দুর্যোগপ্রবণ ও পরিবেশগতভাবে গুরুত্বপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করেও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা সম্ভব হবে।
কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপি, প্রেসক্লাবের যুগ্ম সভাপতি হাসান রাব্বি প্রধান, সহসভাপতি আনোয়ারুল আলম প্রধান, সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাহ, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি তাসনিম ফৌজিয়া ওপেলসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজনে: মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং প্রকল্প।

Advertisement
Advertisement

Popular Post

জলঢাকার ধর্মপালে জনপ্রতিনিধি ও সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে গণশুনানি অনুষ্ঠিত

ডিজিটাল ভূমি জোনিংয়ে বদলাবে ভূমি ব্যবস্থাপনার চিত্র

Update Time : ০৩:১১:০৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬