
মোঃ ছানোয়ার হোসেন বাদশা : কিশোর ও যুবকদের মসজিদে নিয়মিত জামা’আতের সাথে সালাত আদায়ে উৎসাহিত করার লক্ষ্যে নীলফামারীর জলঢাকায় অনুষ্ঠিত হয়েছে ‘৪০ দিন ব্যাপী জামা’আতে সালাত আদায় প্রকল্প-১’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। স্থানীয় সামাজিক ও দ্বীনি সংগঠন ‘তা’আউন বিল খাইর’-এর উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) পূর্ব বালাগ্রাম (মন্তের ডাঙ্গা) এলাকায় দুপুর ২:০০ ঘটিকায় অত্যন্ত ধর্মীয় ও আবেগঘন পরিবেশে এ অনুষ্ঠানটি আয়োজিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জলঢাকা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জান্নাতুল ফেরদৌস হ্যাপি। অনুষ্ঠানটির উদ্বোধন করেন জলঢাকা থানার অফিসার (ওসি) তদন্ত শরিফুল ইসলাম
আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার কামরুজ্জামান এবং স্থানীয় সমাজসেবক মোহাইমিনুর রহমান (সানা)।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাওলানা মনোয়ার হোসেন এবং শুভেচ্ছা বক্তব্য পেশ করেন ইব্রাহীম আলী।
আয়োজনে সভাপতিত্ব করেন বিশিষ্ট আলেম শায়েখ সাইফুজ্জামান সালাফী। আবদুল্লাহ আলমামুনের সার্বিক তত্বাবধানে সমাপনী অনুষ্ঠানে সালাতের গুরুত্ব, ফজিলত ও যুবসমাজের নৈতিক চরিত্র গঠনে সালাতের ভূমিকা নিয়ে আলোকপাত করে আবেগঘন বয়ান পেশ করেন হাফেজ ক্বারী আফনান হোসাইন এবং মোহাম্মদ জাহিদ হাসান।
বক্তারা তাঁদের বক্তব্যে উল্লেখ করেন, বর্তমান সময়ে তরুণ সমাজকে অপসংস্কৃতি ও অবক্ষয় থেকে রক্ষা করতে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয় ভূমিকা রাখবে। টানা ৪০ দিন সফলভাবে জামা’আতের সাথে সালাত সম্পন্নকারী প্রতিযোগীদের মাঝে আয়োজকদের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার,কুরআন শরীফ, টেবিল ফ্যানসহ বিভিন্ন সামগ্রী তুলে দেওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
মোঃ ছানোয়ার হোসেন বাদশা 



















