রংপুর ০৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
একাধিক নিকাহ রেজিস্ট্রার নিয়োগের প্রস্তাব বাতিলের দাবিতে কাজীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি জলঢাকায় জমি সংক্রান্ত ঘটনায় শ্রমিক দলের অফিস ভাঙচুর ও দখলের চেষ্টা থানায় লেখিত অভিযোগ ২৭ বছরেও আলোর মুখ দেখেনি ডোমার পৌরসভার ৮ এবং ৯নং ওয়ার্ডের বাসিন্দারা লালমনিরহাটে মাদ্রাসা শিক্ষককে মারধরের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন ন্যায্য মজুরি, প্রতিযোগিতামূলক বাংলাদেশ: তৈরি পোশাকশিল্পে কেন প্রয়োজন তিন-অঞ্চলভিত্তিক ন্যূনতম মজুির ড. এম. এ. মান্নান কেতকীবাড়ী ইউনিয়নের কাজিরহাটে ইজিবাইকের ধাক্কায় মাইলস্টোন কিন্ডারগার্টেন স্কুলের ৮ বছরের শিশু ওমর ফারুকের মৃত্যু জলঢাকায় আনন্দলোক ট্রাস্টের শিক্ষা উন্নয়ন কমিটির  আলোচনা সভা  নীলফামারী শিল্পকলায় রংপুরের এমপি রেজেকা সুলতানা ফেন্সির মতবিনিময় সভা সৈয়দপুরে বাসের ধাক্কায় সার ব্যবসায়ী নিহত জলঢাকায় নিয়মবহির্ভূতভাবে সার বিক্রি, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

নীলফামারীতে জমি নিয়ে বিরোধে শতাধিক কলাগাছ কাটার অভিযোগ

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; sv:16.2.11.0.W20; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 45;

Advertisement

নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের দুবাছুরি এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে প্রায় ১০০টি কলাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে দুই ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় সাগর চন্দ্র শর্মা নামে এক যুবক নীলফামারী সদর থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে মানিক চন্দ্র সরকার (৩৫) ও শ্যামল চন্দ্র সরকার (৩৩) নামে দুই ভাইকে অভিযুক্ত করা হয়েছে। তারা দুবাছুরি (সরকারপাড়া) এলাকার দ্বিজেন্দ্র নাথ সরকারের ছেলে।

Advertisement

সোমবার (২৮ সেপ্টেম্বর) থানায় দেওয়া লিখিত অভিযোগে সাগর চন্দ্র শর্মা উল্লেখ করেন, লক্ষ্মীচাপ ইউনিয়নের দুবাছুরি মৌজায় এসএ খতিয়ান নম্বর ১৯৯ ও এসএ দাগ নম্বর ৬৬৫০-এর ১৮ শতক জমি নিয়ে অভিযুক্তদের সঙ্গে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে এর আগেও অভিযুক্তরা তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

Advertisement

অভিযোগে বলা হয়, ২৮ সেপ্টেম্বর ভোর আনুমানিক ৬টার দিকে অভিযুক্তরা হাতে কাইছা নিয়ে সাগরের ভোগদখলীয় জমিতে প্রবেশ করেন। সেখানে থাকা তার রোপণ করা প্রায় ১০০টি কলাগাছ কেটে ফেলা হয়। এতে আনুমানিক এক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

Advertisement

সাগরের অভিযোগ, ঘটনাটি তার মা শেফালী রাণী শর্মা দেখতে পেয়ে অভিযুক্তদের কারণ জানতে চাইলে তারা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরে তিনি বাড়িতে গিয়ে ছেলেকে বিষয়টি জানান।

Advertisement

সাগর তার সঙ্গে হিমাংসু সরকারকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে গাছ কাটার প্রতিবাদ করলে অভিযুক্তরা হাতে থাকা ধারালো কাইছা উঁচিয়ে তাদের গুরুতর জখম করার হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে চলে যান বলে অভিযোগকারীর দাবি। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে আপস-মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি বলে জানান সাগর।
তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মানিক চন্দ্র সরকার। তিনি বলেন, “আমি সরকারি চাকরি করি। আমাকে ফাঁসানোর জন্যই এসব ষড়যন্ত্র করা হচ্ছে। আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, তা সত্য নয়।”
তিনি আরও দাবি করেন, জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে ও তার ভাইকে জড়ানো হচ্ছে।
এ বিষয়ে নীলফামারী সদর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে অভিযোগকারী জানিয়েছেন। অভিযোগের সত্যতা যাচাই এবং জমির দখল ও মালিকানাসহ সংশ্লিষ্ট বিষয় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
এই অভিযোগের বিষয়ে নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ বলেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

Popular Post

একাধিক নিকাহ রেজিস্ট্রার নিয়োগের প্রস্তাব বাতিলের দাবিতে কাজীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

নীলফামারীতে জমি নিয়ে বিরোধে শতাধিক কলাগাছ কাটার অভিযোগ

Update Time : ০৬:২২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬