রংপুর ০৪:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
ছাত্রদল নেতা দিপুর উন্নত চিকিৎসায় এগিয়ে এলেন প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন আলিয়া মাদ্রাসার মাঠ সংকোচনের প্রতিবাদ,কমিটি পুনর্গঠনের দাবি  রেড ক্রিসেন্টের উদ্যোগে ডোমারে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান মেধাবী শিক্ষার্থী রাকিবের মরদেহ মিললো নীলফামারীর ডিমলায় জলঢাকায় ৩৮ বছর শিক্ষকতার পর অবসর, রেজাউল করিমকে বিদায় সংবর্ধনা জলঢাকায় শিক্ষক রেজাউল করিম খাঁনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নবাগত জেলা প্রশাসকের সঙ্গে নীলফামারীর সাংবাদিকদের মতবিনিময় ডোমারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

চিলাহাটীতে শিশুশ্রম বন্ধ করে শিশুদের বিদ্যালয়মুখী করার নিমিত্তে এ্যাডভোকেসী কর্মশালা অনুষ্ঠিত

মোসাদ্দেকুর রহমান সাজু, স্টাফ রিপোর্টার,ডোমার নীলফামারীঃ নীলফামারীর ডোমার উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটিতে শিশুশ্রম বন্ধ করে শিশুদের বিদ্যালয় মুখী করার নিমিত্তে এ্যাডভোকেসী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ১৫ই মার্চ চিলাহাটি ডাকবাংলো হলরুমে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত এ্যাডভোকেসী কর্মশালায় নির্বাহী প্রধানের পক্ষে শুভ উদ্বোধন ঘোষণা করেন এ্যাসেসিয়েশন ফর অলটারনেটিভ ডেভেলপমেন্ট এর সমন্বয়কারী রেশমা সুলতানা।

১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন চিলাহাটি তদন্ত কেন্দ্রের আইসি আব্দুল কাদের, উপজেলা যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা মাইদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের জেন্ডার প্রমোটার ইমতিয়াজ আহমেদ মিলন, উপজেলা ভ্যাটেনারী চিকিৎসক ডাঃ শাহিন মিয়া, এসি-৬ প্রকল্প এবং স্বচ্ছ প্রকল্পের সমন্বয়কারী কাজল কুমার রায়, চিলাহাটি প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল আলম ওহাবুল প্রমুখ।

স্বচ্ছ প্রকল্পের শিফটার আজমিরা জাহান দৃষ্টির সঞ্চালনায় এসময় বক্তারা শিশুশ্রম বন্ধে জোরালো দাবি উত্থাপনের পাশাপাশি শিশুদের বিদ্যালয়মুখী না হওয়ার প্রতিবন্ধকতার দিকগুলো তুলে ধরেন। এবং তা নিরসনের জন্য বিভিন্ন কার্যক্রমের ব্যাপারে পরামর্শ প্রদান করেন।

Popular Post

ছাত্রদল নেতা দিপুর উন্নত চিকিৎসায় এগিয়ে এলেন প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন

চিলাহাটীতে শিশুশ্রম বন্ধ করে শিশুদের বিদ্যালয়মুখী করার নিমিত্তে এ্যাডভোকেসী কর্মশালা অনুষ্ঠিত

Update Time : ০২:১৭:২১ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬