রংপুর ০৬:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
ছাত্রদল নেতা দিপুর উন্নত চিকিৎসায় এগিয়ে এলেন প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন আলিয়া মাদ্রাসার মাঠ সংকোচনের প্রতিবাদ,কমিটি পুনর্গঠনের দাবি  রেড ক্রিসেন্টের উদ্যোগে ডোমারে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান মেধাবী শিক্ষার্থী রাকিবের মরদেহ মিললো নীলফামারীর ডিমলায় জলঢাকায় ৩৮ বছর শিক্ষকতার পর অবসর, রেজাউল করিমকে বিদায় সংবর্ধনা জলঢাকায় শিক্ষক রেজাউল করিম খাঁনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নবাগত জেলা প্রশাসকের সঙ্গে নীলফামারীর সাংবাদিকদের মতবিনিময় ডোমারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

জলঢাকায় ঝড় শিলা বৃষ্টিতে ফসল ও বসতবাড়ির ব‍্যাপক ক্ষতি

রাশেদুজ্জামান সুমন :  নীলফামারীর জলঢাকায় চৌত্রের ঝড়, শিলা বৃষ্টিতে মৌসুমী ফসল ও সহস্রাধিক বাড়ি ঘরের ব‍্যাপক ক্ষতি হয়েছে।

শুক্রবার দিবাগত মধ্যে রাতে দুই ঘন্টা ঝড় ও শিলা বৃষ্টির দাপট চালায়। এসময় শিলা বৃষ্টিতে শতশত বাড়ির টিনের চালা ফুটো হয়েছে ।

ফসলের ক্ষেত শিলার আঘাতে থুবড়ে যায়। ঝড়ের কারণে বসত ঘর, গাছপালা উপরে যায় এবং ভুট্টার ক্ষেত নষ্ট হয়ে গিয়েছে।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে লক্ষ্য করা যায়, কোথাও ঘর পড়ে গেছে, কোথাও গাছ উপরে গেছে, কারও ভুট্টার ক্ষেত শুয়ে পড়েছে, কারও ঘরের টিনের চালা ফুটো হয়ে গেছে।

শাক সবজি সহ বিভিন্ন ফসল নষ্ট হয়ে যাচ্ছে। পৌর শহরের আইডিয়াল কলেজ পাড়া এলাকার বৃদ্ধ আব্দুল মজিদ জানান,” আমি ঝালমুড়ি বিক্রি করে আট জনের সংসার চালাই। রাতের পাথর ( শিলা) আমার দুটি ঘরের টিন ফুটো করে দিয়েছে। সারারাতই পানি পড়েছে এজন্য ঘুমাতে পারিনি। এখন কিভাবে এই ঘর ঠিক করব জানিনা। আমাদের এলাকার প্রাই সবার ঘরের একি অবস্থা’

গোলমুন্ডা এলাকার মশিউর রহমান বলেন আমার ভুট্টা ক্ষেত বাতাসে শুইয়ে দিয়েছে। এতদিন কষ্ট করলাম কেবল মোচা বের হয়েছে। এই হঠাৎ ঝড়ের কারণে সর্বনাশা হয়ে গেল”।

উপজেলা কৃষি অফিসার মিজানুর রহমান জানান, ঝড়ের কারণে প্রায় পঞ্চাশ হেক্টর জমির ভুট্টা ক্ষেত নষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করা হবে”।বাংলা  বছরের শেষের দিকে এই হঠাৎ ঝড় বৃষ্টি মানুষের কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড় করিয়েছে। তারা স্থানীয় এমপি সহ উপজেলা প্রশাসনের সু দৃষ্টি কামানা করেন।

Popular Post

ছাত্রদল নেতা দিপুর উন্নত চিকিৎসায় এগিয়ে এলেন প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন

জলঢাকায় ঝড় শিলা বৃষ্টিতে ফসল ও বসতবাড়ির ব‍্যাপক ক্ষতি

Update Time : ০২:৩৮:১৩ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬