রংপুর ০৬:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
ছাত্রদল নেতা দিপুর উন্নত চিকিৎসায় এগিয়ে এলেন প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন আলিয়া মাদ্রাসার মাঠ সংকোচনের প্রতিবাদ,কমিটি পুনর্গঠনের দাবি  রেড ক্রিসেন্টের উদ্যোগে ডোমারে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান মেধাবী শিক্ষার্থী রাকিবের মরদেহ মিললো নীলফামারীর ডিমলায় জলঢাকায় ৩৮ বছর শিক্ষকতার পর অবসর, রেজাউল করিমকে বিদায় সংবর্ধনা জলঢাকায় শিক্ষক রেজাউল করিম খাঁনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নবাগত জেলা প্রশাসকের সঙ্গে নীলফামারীর সাংবাদিকদের মতবিনিময় ডোমারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

ডোমারে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ২ লক্ষ টাকা জরিমানা

 নীলফামারীর ডোমারে অবৈধভাবে ভোজ্য তেল মজুদ, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, নামী প্রতিষ্ঠানের নকল পণ্য বাজারজাতকরণ এবং নিষিদ্ধ পলিথিন ব্যবহারের অভিযোগে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্বীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে যৌথ বাহিনী, র‍্যাব এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় মেসার্স ফারুক ট্রেডার্সকে ১ লক্ষ টাকা এবং ৪৫ ধারায় মেসার্স সাবেত ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী নিষিদ্ধ পলিথিন ব্যবহারের দায়ে মেসার্স শহিদুল অ্যান্ড সন্সকে আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

​অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর অজিত কুমার রায়, নীলফামারী র‍্যাব-১৩ সিপিসি-২ এর স্কোয়াড্রন লিডার আশরাফুল কবির এবং নীলফামারী সেনা ক্যাম্পের ক্যাপ্টেন রায়হান আহমেদ। এ সময় সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

​অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী জানান, অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ভোজ্য তেল মজুদ ও অস্বাস্থ্যকর পণ্য বিক্রির অকাট্য প্রমাণ পাওয়া গেছে। জনস্বার্থ ও ভোক্তা অধিকার রক্ষায় এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

Popular Post

ছাত্রদল নেতা দিপুর উন্নত চিকিৎসায় এগিয়ে এলেন প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন

ডোমারে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ২ লক্ষ টাকা জরিমানা

Update Time : ০৩:০০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬