রংপুর ০৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
নীলফামারীতে তরুণ-তরুণীদের কর্মসংস্থানে টিটিসির জব ফেয়ার নীলফামারীর গোড়গ্রাম স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি অ্যাড. আসাদুজ্জামান খান রিনো জলঢাকায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন জলঢাকায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়ানশীপের উদ্বোধন  নীলফামারীতে শিশু ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ডিমলায় ইয়াবাসহ আটক ১, জব্দ ১ লাখ ৫২ হাজার টাকা জলঢাকার কৈমারীতে চড়কডাঙ্গা খেলার মাঠে মিনি স্টেডিয়ামের দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন অস্বাস্থ্যকর পরিবেশে চলছে ভোগডাবুড়ী ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র,গড়ে উঠেছে ছাগল ও হাঁসের খামার সৈয়দপুরে দুর্ধর্ষ চুরি, তালা ভেঙ্গে স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুট নীলফামারীতে শুরু হলো প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ

জলঢাকায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ

  • আবেদ আলী
  • Update Time : ১০:৫৬:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • ৪০৪ Time View

আবেদ আলীঃ “দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো”—এই দীপ্ত শ্লোগান আর অধিকার আদায়ের অঙ্গীকারের মধ্য দিয়ে নীলফামারীর জলঢাকায় মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে উপজেলায় বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​সকালে মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মমিনুর রহমান (সিনিয়র) ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদের নেতৃত্বে বাস স্ট্যান্ড চত্বর থেকে একটি বিশাল র‍্যালী বের করা হয়। র‍্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে শ্রমিক নেতৃবৃন্দ শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন এবং তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
​এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন এবং থানা অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলমসহ বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ।
​অন্যদিকে, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট-এর নেতৃত্বে ‘ট্রেড ইউনিয়ন ঐক্যজোট’-এর ব্যানারে একটি পৃথক র‍্যালী বের করা হয়। র‍্যালীটি শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ শেষে স্থানীয় জিরো পয়েন্ট মোড়ে এক শ্রমিক সমাবেশে মিলিত হয়।
​সমাবেশে বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা, কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং মে দিবসের চেতনাকে সমুন্নত রাখার আহ্বান জানান। র‍্যালী ও সমাবেশে উপজেলার বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন, ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন, মাইক্রোবাস ও সিএনজি-অটো শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন পেশার শত শত শ্রমিক অংশগ্রহণ করেন।

Popular Post

নীলফামারীতে তরুণ-তরুণীদের কর্মসংস্থানে টিটিসির জব ফেয়ার

জলঢাকায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ

Update Time : ১০:৫৬:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬