রংপুর ০৫:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
উপজেলার ২নং কেতকীবাড়ী ইউনিয়নে ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল করছে শিক্ষার্থীসহ হাজারো মানুষ জলঢাকায় ফ‍্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন নীলফামারী চেম্বারের নির্বাচনে মাহবুব রহমান সভাপতি নির্বাচিত চিলাহাটিতে ৪৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রেজাউল গ্রেফতার জলঢাকায় দাখিল পরীক্ষায় শতভাগ সাফল্য ও ষাণ্মাসিক ফলাফল উপলক্ষ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত জলঢাকায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মীরগঞ্জ ইউনিয়ন শ্রমিক দল আহ্বায়ক বহিষ্কৃত, কমিটি বিলুপ্ত মির্জা ফখরুল বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি, ইসির প্রজ্ঞাপন জারি চিলাহাটিতে এক প্রতিবন্ধী নারীকে সঙ্গবদ্ধ ভাবে ধর্ষণ চিলাহাটীতে বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন শিক্ষার আলো জ্বালাতে অসচ্ছল শিক্ষার্থীকে জেলা প্রশাসকের সাইকেল প্রদান

লালমনিরহাটে কিস্তির টাকা আদায়ে গরু নিয়ে গেলেন এসডিএফের মাঠকর্মীরা

লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের পানাতিটারী গ্রামে কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় এক অসহায় পরিবারের গরু নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) নামক একটি এনজিওর মাঠকর্মীদের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল আনুমানিক ১১টার দিকে। ভুক্তভোগী মোঃ আবু বক্কর সিদ্দিক (৬৫) ও তার স্ত্রী সাহেরবানু বেগম এসডিএফ থেকে ৫০ হাজার টাকা ঋণ গ্রহণ করেন। তবে দেশের চলমান পরিস্থিতির কারণে তারা নিয়মিত কিস্তি পরিশোধ করতে ব্যর্থ হন।

অভিযোগ রয়েছে, কিস্তির টাকা আদায়ের জন্য এসডিএফের মাঠকর্মী মারুফা বেগম, রুবিয়া ও রেজোয়ানা সাহেরবানু বেগমের গোয়ালঘর থেকে জোরপূর্বক একটি গরু নিয়ে যান। এ সময় পরিবারের পক্ষ থেকে বাধা দেওয়া হলেও তা উপেক্ষা করা হয়।

স্থানীয় বাসিন্দা হারেছ মিয়া জানান, “গরুটি কেনার ক্ষেত্রে ব্র্যাক এনজিও আর্থিক সহায়তা দিয়েছিল। অথচ এসডিএফের লোকজন জোর করে গরুটি নিয়ে গেছে, যা অত্যন্ত অমানবিক।”

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় ইউপি সদস্য লাল মিয়া বলেন, “কিস্তির টাকা না দিতে পারায় গোয়ালঘর থেকে গরু নিয়ে যাওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি বেআইনি ও অমানবিক। বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।”

তবে গরু নিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন এসডিএফের মাঠকর্মী মারুফা বেগম। তিনি বলেন, “সাহেরবানু বেগম ঋণের কিছু কিস্তি পরিশোধ করার পর বাকি কিস্তি দেওয়া বন্ধ করে দেন। বারবার তাগাদা দেওয়ার পরও টাকা না পাওয়ায় আমরা গরুটি নিয়ে এসেছি।”

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ জানান, “ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Popular Post

উপজেলার ২নং কেতকীবাড়ী ইউনিয়নে ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল করছে শিক্ষার্থীসহ হাজারো মানুষ

লালমনিরহাটে কিস্তির টাকা আদায়ে গরু নিয়ে গেলেন এসডিএফের মাঠকর্মীরা

Update Time : ০৬:৩৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬