রংপুর ০৫:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
উপজেলার ২নং কেতকীবাড়ী ইউনিয়নে ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল করছে শিক্ষার্থীসহ হাজারো মানুষ জলঢাকায় ফ‍্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন নীলফামারী চেম্বারের নির্বাচনে মাহবুব রহমান সভাপতি নির্বাচিত চিলাহাটিতে ৪৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রেজাউল গ্রেফতার জলঢাকায় দাখিল পরীক্ষায় শতভাগ সাফল্য ও ষাণ্মাসিক ফলাফল উপলক্ষ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত জলঢাকায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মীরগঞ্জ ইউনিয়ন শ্রমিক দল আহ্বায়ক বহিষ্কৃত, কমিটি বিলুপ্ত মির্জা ফখরুল বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি, ইসির প্রজ্ঞাপন জারি চিলাহাটিতে এক প্রতিবন্ধী নারীকে সঙ্গবদ্ধ ভাবে ধর্ষণ চিলাহাটীতে বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন শিক্ষার আলো জ্বালাতে অসচ্ছল শিক্ষার্থীকে জেলা প্রশাসকের সাইকেল প্রদান

লালমনিরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ক্লিনিকে জরিমানা ও লাইসেন্স বাতিলের নির্দেশ

মোঃ রুহুল আমিন রাসেল: লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার বিসিক এলাকায় অবস্থিত আয়েশা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার-এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা এবং লাইসেন্স বাতিলের নির্দেশ প্রদান করা হয়েছে।

সোমবার (০৪ মে ২০২৬) দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটে আদিতমারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ আজিজা বেগমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন আদিতমারী উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ নুরুন্নবী সরকার এবং লালমনিরহাটের আবাসিক মেডিকেল অফিসার ডা. কামরুল হাসান প্রিন্সসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অভিযানকালে ক্লিনিকটিতে একাধিক অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পাওয়া যায়। দেখা যায়, সেখানে কোনো অনুমোদিত ল্যাব টেকনিশিয়ান নেই, জরুরি চিকিৎসা সেবার জন্য দায়িত্বরত ডাক্তার নেই, বৈধ ড্রাগ লাইসেন্স নেই এবং কোনো নিবন্ধিত ফার্মাসিস্টও কর্মরত নেই। দীর্ঘদিন ধরে এসব অনিয়মের মধ্যেই প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছিল বলে জানা যায়।

এর আগে ভ্রাম্যমাণ আদালত একাধিকবার অভিযান চালালেও ক্লিনিক কর্তৃপক্ষকে না পেয়ে সতর্ক করে যায়। তবে সতর্কবার্তা উপেক্ষা করায় এবং নতুন করে অভিযোগ ওঠায় পুনরায় এই অভিযান পরিচালনা করা হয়।

উল্লেখ্য, গত ২ মে ২০২৬ তারিখে এই ক্লিনিকে এক রোগীর হাতে টিউমার অপারেশন করা হয়। অভিযোগ রয়েছে, অপারেশনটি ব্যর্থ হওয়ার পর সংশ্লিষ্ট চিকিৎসক ডা. সায়েম রোগীকে রেখে সেখান থেকে চলে যান। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং বিষয়টি জেলাজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এসব ঘটনার প্রেক্ষিতে পরিচালিত অভিযানে ক্লিনিকটির বিভিন্ন অনিয়ম নিশ্চিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত ২০ হাজার টাকা জরিমানা করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত লাইসেন্স বাতিলের নির্দেশ দেন।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Popular Post

উপজেলার ২নং কেতকীবাড়ী ইউনিয়নে ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল করছে শিক্ষার্থীসহ হাজারো মানুষ

লালমনিরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ক্লিনিকে জরিমানা ও লাইসেন্স বাতিলের নির্দেশ

Update Time : ০৯:০১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬