রংপুর ০৭:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
উপজেলার ২নং কেতকীবাড়ী ইউনিয়নে ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল করছে শিক্ষার্থীসহ হাজারো মানুষ জলঢাকায় ফ‍্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন নীলফামারী চেম্বারের নির্বাচনে মাহবুব রহমান সভাপতি নির্বাচিত চিলাহাটিতে ৪৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রেজাউল গ্রেফতার জলঢাকায় দাখিল পরীক্ষায় শতভাগ সাফল্য ও ষাণ্মাসিক ফলাফল উপলক্ষ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত জলঢাকায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মীরগঞ্জ ইউনিয়ন শ্রমিক দল আহ্বায়ক বহিষ্কৃত, কমিটি বিলুপ্ত মির্জা ফখরুল বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি, ইসির প্রজ্ঞাপন জারি চিলাহাটিতে এক প্রতিবন্ধী নারীকে সঙ্গবদ্ধ ভাবে ধর্ষণ চিলাহাটীতে বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন শিক্ষার আলো জ্বালাতে অসচ্ছল শিক্ষার্থীকে জেলা প্রশাসকের সাইকেল প্রদান

জলঢাকায় ভুট্টা শুকানোকে কেন্দ্র করে স্বামী-স্ত্রী জখম ॥ থানায় অভিযোগ

ডেস্ক রিপোর্ট : নীলফামারীর জলঢাকায় ভুট্টা শুকানোকে কেন্দ্র করে বাকবিতন্ডার পর বেধড়ক মারপিটে স্বামী-স্ত্রী রক্তাক্ত জখম হয়েছে। গুরুতর অসুস্থ হয়ে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছেন। অভিযোগে বলা হয়, উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের পশ্চিম গোলমুন্ডা কেয়ার বাজারের এছলাম উদ্দিন (৫৩) ও তার স্ত্রী তাহমিনা বেগম জনৈক আব্দুল কাইয়ুমের চাতালে সম্প্রতি ভুট্টা শুকাতে গেলে প্রতিবেশী চাচাতো ভাই তছর উদ্দিনের ছেলে সফিকুল ইসলাম (৫০), প্রয়াত গাটিয়া মামুদের ছেলে ভালডু মামুদ (৫৫), সফিকুলের স্ত্রী রজিফা বেগম (৪৮) সফিকুলের কন্যা সুমাইয়া বেগম (২৩) স্থান নির্ধারণকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়।

একপর্যায় ছোড়া, লাঠি ও রড দ্বারা তহমিনা বেগমকে আক্রমন করে বেধড়ক মারপিট করে ফুলা ও রক্তাক্ত জখম করে। তহমিনার অবস্থা বেগতিক হলে স্থানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। তার অবস্থা গুরুতর হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেয়। এলাকাবাসী জানায়, উভয়পক্ষের মধ্যে পূর্ব শত্রুতার জের ছিল বলেই এ ঘটনার সৃষ্টি।  এ বিষয়ে জলঢাকা থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম জানান, মামলা রেকর্ড হয়েছে, আসামী গ্রেফতারের চেষ্টা চলছে। #

Popular Post

উপজেলার ২নং কেতকীবাড়ী ইউনিয়নে ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল করছে শিক্ষার্থীসহ হাজারো মানুষ

জলঢাকায় ভুট্টা শুকানোকে কেন্দ্র করে স্বামী-স্ত্রী জখম ॥ থানায় অভিযোগ

Update Time : ০৯:৪৪:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬