রংপুর ০৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
নীলফামারীতে তরুণ-তরুণীদের কর্মসংস্থানে টিটিসির জব ফেয়ার নীলফামারীর গোড়গ্রাম স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি অ্যাড. আসাদুজ্জামান খান রিনো জলঢাকায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন জলঢাকায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়ানশীপের উদ্বোধন  নীলফামারীতে শিশু ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ডিমলায় ইয়াবাসহ আটক ১, জব্দ ১ লাখ ৫২ হাজার টাকা জলঢাকার কৈমারীতে চড়কডাঙ্গা খেলার মাঠে মিনি স্টেডিয়ামের দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন অস্বাস্থ্যকর পরিবেশে চলছে ভোগডাবুড়ী ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র,গড়ে উঠেছে ছাগল ও হাঁসের খামার সৈয়দপুরে দুর্ধর্ষ চুরি, তালা ভেঙ্গে স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুট নীলফামারীতে শুরু হলো প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ

বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে নীলফামারীতে মানববন্ধন ও আলোচনা সভা

‘মানবতায় ঐক্যবদ্ধ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে নীলফামারীতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নীলফামারী ইউনিটের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
সকালে রেড ক্রিসেন্ট ভবনে বেলুন উড়িয়ে কর্মসূচির শুভ উদ্বোধন করেন ইউনিট চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম। পরে শহরের রাবেয়া বালিকা বিদ্যা নিকেতন স্কুলের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এরপর রেড ক্রিসেন্ট ভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিটের সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম। সভায় স্বাগত বক্তব্য দেন ইউনিট সেক্রেটারি মীর সেলিম ফারুক।
আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তফা হক প্রধান বাচ্চু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহুরুল আলম, ইউনিট সদস্য অ্যাডভোকেট আসাদুজ্জামান খান রিনো এবং ইউনিট লেভেল কর্মকর্তা ফজলুল হক।
বক্তারা মানবসেবা, দুর্যোগ মোকাবিলা ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে রেড ক্রিসেন্টের বিভিন্ন কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। তারা মানবিক মূল্যবোধ জাগ্রত করে সমাজের কল্যাণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য, প্রতি বছর ৮ মে বিশ্বব্যাপী বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হলেও এ বছর বাংলাদেশে বৃহস্পতিবার (৭ মে) বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হচ্ছে।

Popular Post

নীলফামারীতে তরুণ-তরুণীদের কর্মসংস্থানে টিটিসির জব ফেয়ার

বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে নীলফামারীতে মানববন্ধন ও আলোচনা সভা

Update Time : ১০:৩৭:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬