রংপুর ০৫:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
ছাত্রদল নেতা দিপুর উন্নত চিকিৎসায় এগিয়ে এলেন প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন আলিয়া মাদ্রাসার মাঠ সংকোচনের প্রতিবাদ,কমিটি পুনর্গঠনের দাবি  রেড ক্রিসেন্টের উদ্যোগে ডোমারে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান মেধাবী শিক্ষার্থী রাকিবের মরদেহ মিললো নীলফামারীর ডিমলায় জলঢাকায় ৩৮ বছর শিক্ষকতার পর অবসর, রেজাউল করিমকে বিদায় সংবর্ধনা জলঢাকায় শিক্ষক রেজাউল করিম খাঁনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নবাগত জেলা প্রশাসকের সঙ্গে নীলফামারীর সাংবাদিকদের মতবিনিময় ডোমারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে বিজিবির অভিযানে ৩০ লাখ টাকার ভারতীয় প্যান্ট পিস জব্দ

মোঃ রুহুল আমিন রাসেল:  লালমনিরহাট সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় প্যান্ট পিস জব্দ করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। বৃহস্পতিবার (০৭ মে) সকালে পরিচালিত এ অভিযানে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের কাপড় উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পথে ভারতীয় কাপড়ের একটি বড় চালান পাচার হচ্ছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে ঘাঘলা বাজার এলাকায় বিশেষ টহল জোরদার করা হয়। সকাল আনুমানিক ৭টার দিকে একটি ব্যাটারিচালিত অটোভ্যানকে থামার সংকেত দেয় বিজিবি সদস্যরা।

এসময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে অটোভ্যান ও মালামাল ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে পরিত্যক্ত ভ্যানটি তল্লাশি করে ১৫০০ মিটার ভারতীয় প্যান্ট পিস জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন,

সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবি সবসময় আপসহীন। জড়িত পাচারকারীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে নজরদারি আরও জোরদার করা হয়েছে।

বিজিবির এমন অভিযানে সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা মনে করছেন।

Popular Post

ছাত্রদল নেতা দিপুর উন্নত চিকিৎসায় এগিয়ে এলেন প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন

লালমনিরহাটে বিজিবির অভিযানে ৩০ লাখ টাকার ভারতীয় প্যান্ট পিস জব্দ

Update Time : ০১:০৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬