রংপুর ০৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
জলঢাকায় অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান, জরিমানা ১ লাখ টাকা উপজেলার ২নং কেতকীবাড়ী ইউনিয়নে ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল করছে শিক্ষার্থীসহ হাজারো মানুষ জলঢাকায় ফ‍্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন নীলফামারী চেম্বারের নির্বাচনে মাহবুব রহমান সভাপতি নির্বাচিত চিলাহাটিতে ৪৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রেজাউল গ্রেফতার জলঢাকায় দাখিল পরীক্ষায় শতভাগ সাফল্য ও ষাণ্মাসিক ফলাফল উপলক্ষ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত জলঢাকায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মীরগঞ্জ ইউনিয়ন শ্রমিক দল আহ্বায়ক বহিষ্কৃত, কমিটি বিলুপ্ত মির্জা ফখরুল বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি, ইসির প্রজ্ঞাপন জারি চিলাহাটিতে এক প্রতিবন্ধী নারীকে সঙ্গবদ্ধ ভাবে ধর্ষণ চিলাহাটীতে বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে জলঢাকায় আসক ফাউন্ডেশনের মানববন্ধন ও বিক্ষোভ

  • আবেদ আলী
  • Update Time : ০১:১১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • ২৭৭ Time View

আবেদ আলী : ভারতে মুসলমানদের উপর বর্বরোচিত হামলা, নির্যাতন ও ঘরবাড়ি ভাঙচুরের প্রতিবাদে নীলফামারীর জলঢাকায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ মে) বিকেলে জলঢাকা জিরো পয়েন্ট মোড়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন, নীলফামারী জেলা কমিটির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। সংগঠনটির নীলফামারী জেলা কমিটির সভাপতি আল-আমিন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক ও জলঢাকা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক আবেদ আলী। তিনি তার বক্তব্যে বলেন, “বাংলাদেশের মাটিতে আমাদের হিন্দু-মুসলিম কোনো ভেদাভেদ নেই, আমরা সবাই ভাই ভাই।কিন্তু ভারতে যেভাবে মুসলমানদের ওপর নির্যাতন চালানো হচ্ছে তা মেনে নেওয়া যায় না। বিশ্বের মুসলিমদের খেপিয়ে তুলবেন না।”
সভাপতির বক্তব্যে আল-আমিন ইসলাম বলেন, “ভারতে নির্বিচারে মুসলমানদের ওপর হামলা, অগ্নিসংযোগ ও নারী নির্যাতন চালানো হচ্ছে, যা চরমভাবে মানবাধিকার লঙ্ঘন। দ্রুত সময়ের মধ্যে যদি এই নির্যাতন বন্ধ না হয়, তবে আমরা ভারতের হাইকমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করতে বাধ্য হবো।”
​সমাজকর্মী আনোয়ার হোসেন তার বক্তব্যে আক্ষেপ প্রকাশ করে বলেন, “জলঢাকায় অনেক রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন থাকলেও ভারতের এই পৈশাচিক ঘটনার প্রতিবাদে কেউ সাহস করে দাঁড়ায়নি। আজ আসক ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসার দাবি রাখে।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন হাফেজ কারী মাওলানা জাফর আহমেদ, মোহাইমিনুর রহমান সানা, উপজেলা জাসাসের আহ্বায়ক সুলতান মাহমুদ, জলঢাকা জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি মাহমুদুল আল হাসান, সাধারণ সম্পাদক তুহিনুর রহমান তুহিন, ওমর ফারুক সাবু, নুরুজ্জামান ও এনআই মানিক।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদুল ইসলাম, জামিয়ার রহমান, ফারুক হোসেন, আব্দুল আজিজ আদু, সামিনুর রহমান, আরব আলী, মাহবুব ইসলাম, রাজা ইসলাম, রোকনুজ্জামান, ফয়সাল আহাম্মেদ, নাহিদ হাসান, একরামুল ইসলাম, আজাদ হোসেন, আওলাদসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বক্তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ভারতে মুসলমানদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।

Popular Post

জলঢাকায় অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান, জরিমানা ১ লাখ টাকা

ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে জলঢাকায় আসক ফাউন্ডেশনের মানববন্ধন ও বিক্ষোভ

Update Time : ০১:১১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬