রংপুর ০২:২৪ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
জলঢাকার ধর্মপালে জনপ্রতিনিধি ও সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে গণশুনানি অনুষ্ঠিত জলঢাকায় ভুয়া ও ভায়া কাজীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন ইউএনও : বাল্যবিবাহ নিরোধ কমিটির ত্রৈমাসিক সভা সিদ্ধান্ত একাধিক নিকাহ রেজিস্ট্রার নিয়োগের প্রস্তাব বাতিলের দাবিতে কাজীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি জলঢাকায় জমি সংক্রান্ত ঘটনায় শ্রমিক দলের অফিস ভাঙচুর ও দখলের চেষ্টা থানায় লেখিত অভিযোগ ২৭ বছরেও আলোর মুখ দেখেনি ডোমার পৌরসভার ৮ এবং ৯নং ওয়ার্ডের বাসিন্দারা লালমনিরহাটে মাদ্রাসা শিক্ষককে মারধরের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন ন্যায্য মজুরি, প্রতিযোগিতামূলক বাংলাদেশ: তৈরি পোশাকশিল্পে কেন প্রয়োজন তিন-অঞ্চলভিত্তিক ন্যূনতম মজুির ড. এম. এ. মান্নান কেতকীবাড়ী ইউনিয়নের কাজিরহাটে ইজিবাইকের ধাক্কায় মাইলস্টোন কিন্ডারগার্টেন স্কুলের ৮ বছরের শিশু ওমর ফারুকের মৃত্যু জলঢাকায় আনন্দলোক ট্রাস্টের শিক্ষা উন্নয়ন কমিটির  আলোচনা সভা  নীলফামারী শিল্পকলায় রংপুরের এমপি রেজেকা সুলতানা ফেন্সির মতবিনিময় সভা

উন্নয়নের প্রতিশ্রুতিতে এগিয়ে চলা নীলফামারী জেলা পরিষদ

Advertisement

নীলফামারীর উন্নয়ন, জনসেবা ও মানবিক কর্মকাণ্ডে নতুন গতি এসেছে অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম–এর নেতৃত্বে। দায়িত্ব গ্রহণের পর থেকেই জেলার অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া ও সামাজিক সহায়তামূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন তিনি।

Advertisement

রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সক্রিয় এই জনপ্রতিনিধি জেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে মানুষের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের উদ্যোগ নিচ্ছেন। ফলে ইতোমধ্যেই তিনি একজন জনবান্ধব প্রশাসক হিসেবে পরিচিতি পেয়েছেন স্থানীয়দের কাছে।

Advertisement

দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে নীলফামারী জেলা পরিষদ–এর কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা ফিরিয়ে আনতে কাজ করছেন প্রশাসক শামীম। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয়, কাঁচা-পাকা সড়ক, কালভার্ট ও সামাজিক প্রতিষ্ঠানে উন্নয়ন সহায়তা অব্যাহত রেখেছেন তিনি। বিশেষ করে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নেওয়া বিভিন্ন উদ্যোগ সাধারণ মানুষের মাঝে ইতিবাচক প্রভাব ফেলেছে।

Advertisement

এছাড়াও জেলার সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের পাশে দাঁড়িয়ে প্রশংসা কুড়িয়েছেন তিনি। তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিয়মিত উৎসাহ প্রদান করছেন।

Advertisement

শুধু উন্নয়ন নয়, মানবিক কর্মকাণ্ডেও সক্রিয় রয়েছেন অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম। শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ, অসহায় পরিবারকে আর্থিক সহায়তা, অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা সহায়তা প্রদানসহ নানা উদ্যোগে সরাসরি অংশগ্রহণ করছেন তিনি। প্রাকৃতিক দুর্যোগ কিংবা সংকটময় মুহূর্তে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোয় তার প্রতি মানুষের আস্থা আরও বেড়েছে।

স্থানীয়দের মতে, আন্তরিকতা, সহজ-সরল আচরণ ও উন্নয়নমুখী চিন্তার কারণে প্রশাসক শামীম ইতোমধ্যেই মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। উন্নয়ন ও মানবিকতার সমন্বয়ে জেলার অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন তিনি। তার নেতৃত্বে নীলফামারী জেলা পরিষদ আরও আধুনিক ও জনকল্যাণমুখী প্রতিষ্ঠানে রূপ নেবে—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

Advertisement

Popular Post

জলঢাকার ধর্মপালে জনপ্রতিনিধি ও সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে গণশুনানি অনুষ্ঠিত

উন্নয়নের প্রতিশ্রুতিতে এগিয়ে চলা নীলফামারী জেলা পরিষদ

Update Time : ০৬:৪৫:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬