রংপুর ০৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
জলঢাকায় অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান, জরিমানা ১ লাখ টাকা উপজেলার ২নং কেতকীবাড়ী ইউনিয়নে ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল করছে শিক্ষার্থীসহ হাজারো মানুষ জলঢাকায় ফ‍্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন নীলফামারী চেম্বারের নির্বাচনে মাহবুব রহমান সভাপতি নির্বাচিত চিলাহাটিতে ৪৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রেজাউল গ্রেফতার জলঢাকায় দাখিল পরীক্ষায় শতভাগ সাফল্য ও ষাণ্মাসিক ফলাফল উপলক্ষ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত জলঢাকায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মীরগঞ্জ ইউনিয়ন শ্রমিক দল আহ্বায়ক বহিষ্কৃত, কমিটি বিলুপ্ত মির্জা ফখরুল বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি, ইসির প্রজ্ঞাপন জারি চিলাহাটিতে এক প্রতিবন্ধী নারীকে সঙ্গবদ্ধ ভাবে ধর্ষণ চিলাহাটীতে বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

নীলফামারীতে ১২৫ অসহায় মানুষের মাঝে জেলা পরিষদের আর্থিক সহায়তা বিতরণ

নীলফামারীতে ঘরবাড়ি মেরামত, চিকিৎসা ও শিক্ষা সহায়তাসহ বিভিন্ন খাতে ১২৫ জন অসহায় ও দরিদ্র মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে জেলা পরিষদ। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে জেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপকারভোগীদের হাতে এ সহায়তা তুলে দেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী জেলা পরিষদ সবসময় অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের পাশে রয়েছে। ঘরবাড়ি মেরামত, চিকিৎসা সহায়তা ও শিক্ষার মতো মৌলিক প্রয়োজন পূরণে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “সরকারের পাশাপাশি সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা এগিয়ে এলে দরিদ্র মানুষের দুর্ভোগ অনেকাংশে কমে আসবে। মানবিক সহায়তার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।”
এসময় জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মামুন উর রশিদসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন। সহায়তা পেয়ে উপকারভোগীরা জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Popular Post

জলঢাকায় অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান, জরিমানা ১ লাখ টাকা

নীলফামারীতে ১২৫ অসহায় মানুষের মাঝে জেলা পরিষদের আর্থিক সহায়তা বিতরণ

Update Time : ০১:০৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬