রংপুর ০৭:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
ছাত্রদল নেতা দিপুর উন্নত চিকিৎসায় এগিয়ে এলেন প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন আলিয়া মাদ্রাসার মাঠ সংকোচনের প্রতিবাদ,কমিটি পুনর্গঠনের দাবি  রেড ক্রিসেন্টের উদ্যোগে ডোমারে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান মেধাবী শিক্ষার্থী রাকিবের মরদেহ মিললো নীলফামারীর ডিমলায় জলঢাকায় ৩৮ বছর শিক্ষকতার পর অবসর, রেজাউল করিমকে বিদায় সংবর্ধনা জলঢাকায় শিক্ষক রেজাউল করিম খাঁনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নবাগত জেলা প্রশাসকের সঙ্গে নীলফামারীর সাংবাদিকদের মতবিনিময় ডোমারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

নীলফামারীতে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নীলফামারীতে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) দুপুরে সদর উপজেলা পরিষদের হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশ্বিরা আমাতুল্লাহর সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা প্রকৌশলী মো. রবিউল ইসলাম। এসময় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেটস কনসাল্টিং সার্ভিসের জিআইএস এনালিস্ট মো. মাহফুজুর রহমান।
কর্মশালায় জিআইএস-ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান, কোর রোড নেটওয়ার্ক নির্ধারণ এবং সড়ক অগ্রাধিকার চিহ্নিতকরণের বিভিন্ন দিক তুলে ধরা হয়। বক্তারা বলেন, পরিকল্পিত ও টেকসই সড়ক উন্নয়ন গ্রামীণ যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। একই সঙ্গে কৃষি উৎপাদন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও স্থানীয় অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বক্তারা আরও বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর পরিকল্পনার মাধ্যমে কোন সড়কগুলো আগে উন্নয়ন করা প্রয়োজন, তা নির্ধারণ করা হলে উন্নয়ন কার্যক্রম আরও কার্যকর ও জনবান্ধব হবে। এতে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের পাশাপাশি যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি সৃষ্টি হবে।
কর্মশালায় ইটাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েত আলী শাহ ফকির, চাপড়া সরমজানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা জাহাঙ্গীর আলম শাহ, সংগলশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোস্তাফিজার রহমান, চড়াইখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম রেজাসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএস-ভিত্তিক) আরসিআইপি প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়।

Popular Post

ছাত্রদল নেতা দিপুর উন্নত চিকিৎসায় এগিয়ে এলেন প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন

নীলফামারীতে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Update Time : ০৬:০৮:৪০ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬