রংপুর ০৬:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
ছাত্রদল নেতা দিপুর উন্নত চিকিৎসায় এগিয়ে এলেন প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন আলিয়া মাদ্রাসার মাঠ সংকোচনের প্রতিবাদ,কমিটি পুনর্গঠনের দাবি  রেড ক্রিসেন্টের উদ্যোগে ডোমারে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান মেধাবী শিক্ষার্থী রাকিবের মরদেহ মিললো নীলফামারীর ডিমলায় জলঢাকায় ৩৮ বছর শিক্ষকতার পর অবসর, রেজাউল করিমকে বিদায় সংবর্ধনা জলঢাকায় শিক্ষক রেজাউল করিম খাঁনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নবাগত জেলা প্রশাসকের সঙ্গে নীলফামারীর সাংবাদিকদের মতবিনিময় ডোমারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

জলঢাকায় চার সাংবাদিক সংগঠনের সমন্বয়ে ‘সম্মিলিত সাংবাদিক ঐক্যজোট’ গঠন: ​সভাপতি লেলিন, সাধারণ সম্পাদক আবেদ আলী

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৫:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • ৩২৩ Time View

আবেদ আলী : নীলফামারীর জলঢাকায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সংবাদকর্মীদের অধিকার রক্ষার অঙ্গীকার নিয়ে চারটি প্রধান সাংবাদিক সংগঠনের সমন্বয়ে আত্মপ্রকাশ করেছে ‘সম্মিলিত সাংবাদিক ঐক্যজোট’। জলঢাকা প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, জার্নালিস্ট ইউনিয়ন এবং মফস্বল সাংবাদিক সোসাইটির নেতৃবৃন্দসহ স্থানীয় সংবাদকর্মীদের একীভূত করার মধ্য দিয়ে এই নতুন জোটের যাত্রা শুরু হলো।

​গত সোমবার (১৮ মে) সন্ধ্যায় জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় হলরুমে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। অনুষ্ঠানে দি ডেইলী নিউ নেশন প্রতিনিধি শাহজাহান কবির লেলিনকে সভাপতি এবং দৈনিক পরিবেশ এর স্টাফ রিপোর্টার ও খোলা কাগজ প্রতিনিধি আবেদ আলীকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

​সংগঠনটির আহ্বায়ক আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহজাহান কবির লেলিন, সহ সাধারণ সম্পাদক আবেদ আলী, ইনকিলাব প্রতিনিধি শরিফুল ইসলাম প্রিন্স, দি ডেইলি বাংলাদেশ টুডে প্রতিনিধি হাফিজুর রহমান, রিপোর্টার্স ক্লাব সভাপতি নজরুল ইসলাম মানিক, জার্নালিস্ট ইউনিয়নের সাধারণ সম্পাদক তুহিনুর রহমান নয়ন, মফস্বল সাংবাদিক সোসাইটির সভাপতি আল আমিন ইসলাম, সাধারণ সম্পাদক নুরুজ্জামান ছাড়াও ওমর ফারুক সাবু ও জসিনুর রহমান প্রমুখ।

​বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। বর্তমানে বিচ্ছিন্নভাবে কাজ করার ফলে পেশাগত মান উন্নয়ন ও সাংবাদিকদের স্বার্থ রক্ষা বাধাগ্রস্ত হচ্ছে। দেশ ও জাতির কল্যাণে এবং সংবাদকর্মীদের ঐক্যবদ্ধ শক্তি প্রদর্শনের লক্ষ্যেই আজ আমরা এক ছাতার নিচে সমবেত হয়েছি। এই ঐক্যজোট অপ-সাংবাদিকতা রোধ এবং মাঠপর্যায়ে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

ঘোষিত ৪১ সদস্যের কমিটিতে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন আল আমিন ইসলাম (দৈনিক মাতৃ ছায়া)। সহ-সভাপতি পদে রয়েছেন শরিফুল ইসলাম প্রিন্স, আব্দুল মালেক, হাফিজুর রহমান, নজরুল ইসলাম মানিক, তাইজুল ইসলাম তাজু এবং তুহিনুর রহমান তুহিন।

​যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তহমিদার রহমান মিলন, সাইয়াদুল ইসলাম, জাহিনুর ইসলাম জীবন, ওমর ফারুক সাবু ও নুরুজ্জামান। এছাড়া দপ্তর সম্পাদক পদে আলতাফ হোসেন, কোষাধ্যক্ষ রাসেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজা ইসলাম এবং সাংস্কৃতিক সম্পাদক হিসেবে জসিনুর রহমান নির্বাচিত হয়েছেন।

​নতুন এই জোট গঠনের ফলে জলঢাকার সাংবাদিক মহলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ আগামী দিনে পেশাগত মানোন্নয়নে ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।

Popular Post

ছাত্রদল নেতা দিপুর উন্নত চিকিৎসায় এগিয়ে এলেন প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন

জলঢাকায় চার সাংবাদিক সংগঠনের সমন্বয়ে ‘সম্মিলিত সাংবাদিক ঐক্যজোট’ গঠন: ​সভাপতি লেলিন, সাধারণ সম্পাদক আবেদ আলী

Update Time : ০৫:৪৫:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬