
রাশেদুজ্জামান সুমন
নীলফামারী জলঢাকায় ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী ঘোষিত উদ্বোধনীতে ” জনবান্ধব অটোমেমিটেড ভূমি ব্যাবস্থাপনা “সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যত” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জনসচেতনামুলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা ভূমি কার্যালয়ে নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস হ্যাপির সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী ৩ আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লা সালাফী। এসময় আরও উপস্থিত ছিলেন অফিসার ইনর্চাজ নাজমুল আলম, কৃষি অফিসার মিজানুর রহমান, প্রাণী সম্পদ অফিসার মৌসুমী আক্তার, উপজেলা জামায়াতের আমীর মোকলেছার রহমান মাস্টার, প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান প্রমুখ। বক্তারা ভূমি সেবায় হয়রানি থেকে রক্ষা পেতে বিভিন্ন পরামর্শ দেন।
রাশেদুজ্জামান সুমন 



















