রংপুর ০৭:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
ছাত্রদল নেতা দিপুর উন্নত চিকিৎসায় এগিয়ে এলেন প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন আলিয়া মাদ্রাসার মাঠ সংকোচনের প্রতিবাদ,কমিটি পুনর্গঠনের দাবি  রেড ক্রিসেন্টের উদ্যোগে ডোমারে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান মেধাবী শিক্ষার্থী রাকিবের মরদেহ মিললো নীলফামারীর ডিমলায় জলঢাকায় ৩৮ বছর শিক্ষকতার পর অবসর, রেজাউল করিমকে বিদায় সংবর্ধনা জলঢাকায় শিক্ষক রেজাউল করিম খাঁনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নবাগত জেলা প্রশাসকের সঙ্গে নীলফামারীর সাংবাদিকদের মতবিনিময় ডোমারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

নীলফামারীতে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপনী

“ভূমি সেবা সপ্তাহ ও ভূমি মেলা-২০২৬” উপলক্ষে নীলফামারীতে আয়োজিত তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ মেলার সমাপ্তি ঘোষণা করা হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মোহাম্মদ নায়িরুজ্জামান। তিনি বলেন, ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার ডিজিটাল ও স্বচ্ছ সেবা ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে। ভূমি ব্যবস্থাপনায় অটোমেশন কার্যক্রম সাধারণ মানুষের ভোগান্তি কমিয়ে দ্রুত ও সহজে সেবা প্রাপ্তি নিশ্চিত করবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. সাইদুল ইসলাম, মুবাশ্বিরা আমাতুল্লাহ সহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষার্থী ও সেবাগ্রহীতারা।
তিন দিনব্যাপী এ মেলায় জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত বিভিন্ন স্টলে অনলাইনে নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান, লিজ মানি পরিশোধ, ই-পর্চা গ্রহণসহ নানা ধরনের ভূমি সেবা প্রদান করা হয়। এছাড়াও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন বিষয়ক সেমিনার, গণশুনানি, ভূমি বিষয়ক কুইজ ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সমাপনী অনুষ্ঠানে কুইজ ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মেলায় অংশগ্রহণকারী সাধারণ মানুষ ভূমি সেবা সহজ ও দ্রুত পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
Popular Post

ছাত্রদল নেতা দিপুর উন্নত চিকিৎসায় এগিয়ে এলেন প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন

নীলফামারীতে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপনী

Update Time : ১১:২১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬