রংপুর ০৭:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
ছাত্রদল নেতা দিপুর উন্নত চিকিৎসায় এগিয়ে এলেন প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন আলিয়া মাদ্রাসার মাঠ সংকোচনের প্রতিবাদ,কমিটি পুনর্গঠনের দাবি  রেড ক্রিসেন্টের উদ্যোগে ডোমারে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান মেধাবী শিক্ষার্থী রাকিবের মরদেহ মিললো নীলফামারীর ডিমলায় জলঢাকায় ৩৮ বছর শিক্ষকতার পর অবসর, রেজাউল করিমকে বিদায় সংবর্ধনা জলঢাকায় শিক্ষক রেজাউল করিম খাঁনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নবাগত জেলা প্রশাসকের সঙ্গে নীলফামারীর সাংবাদিকদের মতবিনিময় ডোমারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

নীলফামারীতে অসহায় দুস্থ মানুষের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নীলফামারী পৌরসভায় অসহায়, দুস্থ ও নিম্নআয়ের মানুষের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। শনিবার (২৩ মে) সকালে পৌরসভা চত্বরে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন পৌরসভার প্রশাসক মো. সাইদুল ইসলাম।
পৌরসভা সূত্রে জানা যায়, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় পৌরসভার ৯টি ওয়ার্ডের মোট ৪ হাজার ৬২৫ জন উপকারভোগীর মাঝে এই চাল বিতরণ করা হচ্ছে। প্রত্যেক উপকারভোগীকে নির্ধারিত পরিমাণ চাল প্রদান করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে পৌরসভার প্রশাসক মো. সাইদুল ইসলাম বলেন, “ঈদুল আজহাকে সামনে রেখে অসহায় ও নিম্নআয়ের মানুষের মুখে হাসি ফোটাতে সরকারের পক্ষ থেকে এই সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। স্বচ্ছতা ও শৃঙ্খলার মাধ্যমে যাতে প্রকৃত উপকারভোগীরা সহায়তা পান, সেদিকে বিশেষ নজর রাখা হয়েছে।”
তিনি আরও জানান, বিতরণ কার্যক্রম সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা নিরলসভাবে কাজ করছেন। উপকারভোগীরাও নির্বিঘ্নে চাল গ্রহণ করতে পেরে সন্তোষ প্রকাশ করেন।
ঈদকে সামনে রেখে এ ধরনের মানবিক সহায়তা কর্মসূচি অসহায় মানুষের মাঝে স্বস্তি এনে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
#
Popular Post

ছাত্রদল নেতা দিপুর উন্নত চিকিৎসায় এগিয়ে এলেন প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন

নীলফামারীতে অসহায় দুস্থ মানুষের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ

Update Time : ১১:২৫:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬